নজরবন্দি ব্যুরোঃ ডেডলাইন পার, পরেশ অধিকারী ও মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে এফআই আর দায়ের করল সিবিআই।
আরও পড়ুনঃ SSC: নিয়োগ মামলায় জর্জরিত সরকার, হবু শিক্ষকদের সঙ্গে দেখা করলেন অধীর
আজ দুপুর ৩ টের মধ্যে সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। কিন্তু ডেড লাইন পার হওয়ার পরেও এখনও মন্ত্রী পরেশ অধিকারীর দেখা মেলেনি। তাই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। সেইসঙ্গে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০ বি এবং প্রিভেনশন করাপশন অ্যাক্টের ৭ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। নিজাম প্যালেসে দুর্নীতি দমন বিভাগে এফআইআর আদ্যের করা হয়েছে।
পরেশ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার সিবিআই হাজিরার নির্দেশ মদিয়েছিল কলকাতা হাইকোর্ট। তিনি কিন্তু সেদিন উপস্থিত হননি। এরপর ওই রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেও এখনও অবধি কলকাতায় তাঁর অবস্থান কোথায় তা জানা যায়নি। আদালতের নির্দেশের পরেও সিবিআইয়ের হাজিরা এড়িয়ে যান রাজ্যের মন্ত্রী। এমনকি এবিষয়ে সিবিআই আধিকারিকদের তিনি কিছু জানাননি। এতে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ফের আদালতের দ্বারস্থ হয় মামলাকারী আইনজীবী।
ডেডলাইন পার, বিরাট পদক্ষেপ সিবিআইয়ের

এরপর বৃহস্পতিবার দুপুর ৩ টের মধ্যে সিবিআই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন সময় পার অহ্যে গেলেও দেখা মেলেনি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর। তাই দুই জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। ফলত নতুন করে বিপাকে পড়লেন মন্ত্রী পরেশ।
এদিন আদালতের কাছে পরেশের আইনজীবী বলেন, কোচবিহারেই রয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। চাইলেও বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে সিবিআই অফিসে হাজিরা দেওয়া সম্ভব নয় পরেশের তিনি আরও জানান, কলকাতার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন পরেশ। সাড়ে ৬টার সময় কলকাতায় আসতে পারবেন।
পরেশের আইনজীবী অনুরোধ করেন, মন্ত্রীকে যেন পুলিশ ধরে নিয়ে না যায়। এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “কাউকে কোনও জামাই আদর করা হবে না।“
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, এখনই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে বিধাননগর কমিশনারেটকে। কলকাতায় নামলে বিমানবন্দর থেকেই পরেশকে সরাসরি সিবিআইয়ের কাছে নিয়ে যাওয়ার নির্দেশও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই বাগডোগরা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।



