নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাস থেকে মুক্ত হলেন পর্তুগাল এবং জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে জুভেন্টাস সিআর ৭ এর করোনামুক্ত হওয়ার খবর জানিয়েছে। বিবৃতিতে তারা জানিয়েছে, তুরিনের বাড়িতে তাদের দলের মধ্যমণিকে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। করোনা যুদ্ধে জয়ী হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আরও পড়ুনঃ সুখবর! পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগে নিয়োগ।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দেশের হয়ে উয়েফা নেশনস লিগ খেলছিলেন সিআর ৭। লিগ চলার মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। ফ্রান্স থেকে লিসবনে ফেরার পর তার কোভিডের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। দ্রুত তাকে লিসবনে হোম আইসোলেশনে পাঠানো হয়। এরপর কয়েকদিন পর মেডিক্যাল ফ্লাইটে চড়ে লিসবন থেকে তুরিনে উড়িয়ে আনা হয় জুভেন্টাস তারকাকে। তবে তুরিনে এসেও আইসোলেশনে থাকতে হয়েছিল তাকে।
এরপর টিমের উদ্বেগ বাড়িয়ে দ্বিতীয় করোনা রিপোর্টও পসিটিভ আসে ফুটবল দুনিয়ার অন্যতম সেরা খেলোয়াড় তথা আথলিট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। যাকে খেলার দুনিয়ায় অন্যতম ফিট ব্যাক্তিত্ব হিসেবে গণ্য করা হয়! দেশের জার্সিতে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচটি মিস করার পর জুভেন্টাসের জার্সিতে সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে ৪টি ম্যাচ মাঠের বাইরে থাকতে হয় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। যার মধ্যে গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচটি অন্যতম।
উল্লেখ্য, এই ম্যাচের মধ্যে দিয়ে প্রায় দু’বছর বাদে ফের প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির মুখোমুখি হওয়ার কথা ছিল ক্রিশ্চিয়ানোর। কিন্তু ম্যাচের ২৪ ঘন্টা আগে অবধি সিআর সেভেনের নোভেল করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভই ছিল। যে কারনে মাঠে নামার অনুমতি পাননি তিনি।
করোনাভাইরাস থেকে মুক্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতকাল শুক্রবার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর সকল ভক্তকুলের উৎকণ্ঠার অবসান হল। ৩০শে অক্টোবর ক্রিশ্চিয়ানোর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পুনরায় কোভিড পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে জুভেন্টাস কর্তৃপক্ষ। তাই আপাতত জুভেন্টাস শিবিরে যোগ দিতে কোনও অসুবিধা নেই পর্তুগিজ ফুটবল তারকার। তবে আগামী রবিবার অ্যাওয়ে ম্যাচে স্পেজিয়ার বিরুদ্ধে কোচ আন্দ্রে পিরলো তাকে মাঠে নামাবেন কীনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।



