নজরবন্দি ব্যুরোঃ সংকট দেশজুড়ে, ভাঙছে স্বাস্থ্য পরিকাঠামো, একের পর এক জায়গায় শেষ হয়ে গিয়েছে অক্সিজেন। চোখের সামনে দাঁড়িয়ে চিকিৎসকেরা দেখছেন থেমে যাচ্ছে একের পর এক রোগীর নিশ্বাস। হাহুতাশ করছেন রোগীর উইবার পরিজনেরা। সমস্ত চেষ্টারও পরেও কোনোভাবেই লাগাম টানা যাচ্ছেনা সংক্রমণে। প্রথম ঢেউ কোনোভাবে সামলে নিলেও, করোনার দ্বিতীয় ঢেউ এর ধাক্কায় দিশেহারা প্রশাসন থেকে চিকিৎসক মহল।
আরও পড়ুনঃ শুধু বাংলা দখল করার লক্ষ্যে মোদী বাংলার ক্ষতি করলেন : মুর্শিদাবাদে আক্ষেপ মমতার
লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। টানা তিন দিনের পর আজ চতুর্থ দিন, নিজের পুরনো রেকর্ড ভেঙে রেকর্ড তৈরি হলো ভারতের সংক্রমণের তালিকা। ২৪ এপ্রিলের স্বাস্থ্য দফতরের রেকর্ডে বলা হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ফের নতুন রেকর্ড গড়ল ভারত। দিল্লি, মহারাষ্ট্র, পঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গনা, তামিলনাড়ু, ছত্তীসগড়, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে চোখ রাঙাচ্ছে করোনা। প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন। রাজ্যে-রাজ্যে সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের উপচে পড়া ভিড়। হাসপাতালগুলিতে আইসিইউ বেডের আকাল। অক্সিজেনের বান্ডার নিঃশেষ হওয়ার পথে।
দেশের এই সংকট কালে প্রধানমন্ত্রীর উদাসীনতা নিয়ে পশ্ন তুলেছেন অনেকেই, প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয়েছ নরেন্দ্র মোদীকে। তা সে টিকাকরণ হোক বা অক্সিজেন সাপ্লাই, কেন্দ্রের বিররুধে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী সহ নেতারা। বারবার ট্যুইটে খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী থেকে তৃনমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। এর আগেও একাধিক বার প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর PM CARES ফান্ড নিয়ে।
এই পরিস্থিতিতে দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে বড়সড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। জানানো হয়েছে PM CARES ফান্ড থেকে ৫৫১টি অক্সিজেন প্লান্ট তৈরি হবে গোটা দেশ জুড়ে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নির্দেশেই PM CARES তহবিল থেকে এই ৫৫১টি Pressure Swing Adsorption মেডিক্যাল অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে। যেগুলি প্রতিষ্ঠা করা হবে দেশ জুড়ে। সরকারি তরফে জানানো হয়েছে , প্লান্টগুলি জেলা হাসপাতাল বা বড় সরকারি হাসপাতালে প্রতিষ্ঠা করা হবে।
সংকট দেশজুড়ে, PM CARES ফান্ড থেকে ৫৫১টি মাইক্রো অক্সিজেন প্লান্ট তৈরি হবে, তবে সেগুলির প্রতিস্থাপনের সময় এখনো নির্ধারণ করা হয়নি। সেগুলির দ্বায়িত্ব থাকবে সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের উপর। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব, এই অক্সিযেন প্লান্টগুলি কার্যকর করতে হবে। দেশের এই চরম সংকটের মুহূর্তে প্রয়োজন মতো সকলের কাছে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ।



