নজরবন্দি ব্যুরোঃ গতমাসেই ইউক্রেন আক্রমনের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। তারপর যত সময় এগিয়েছে ইউক্রেন জুড়ে তাণ্ডব দেখিয়েছে মস্কো। তছনছ হয়ে গিয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। সেইসঙ্গে চেরনোবিল ও জাপোরিঝঝিয়া পরমানু কেন্দ্র দখল করে রুশ সেনা। যা উস্কে দিয়েছিল পারমানবিক যুদ্ধের আশঙ্কা। এবার সম্পূর্ণ বিকল চেরনোবিল ও জাপোরিঝঝিয়ার সিস্টেম।
আরও পড়ুনঃ UP Election: “ইউপি মে কা বা? ইউ পি মে বাবা”, যোগীর ফলাফলে উচ্ছ্বাসিত বিজেপি কর্মীরা


তবে বর্তমানে জাপোরিঝঝিয়া ও চেরনোবিল উভয় পরমানু কেন্দ্র রুশদের হাতে থাকলেও সমস্ত কিছু পরিচালনা করছে ইউক্রেনের কর্মীরা। তবে পর্যবেক্ষণ সিস্টেম বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বিঘ্ন সকলে। এই প্রসঙ্গে আইএইএ’র তরফে বিশেষ বিবৃতি পেশ করে রাফায়েল গ্রোসি। তিনি বলেন, “হটাৎ করে এই দুই পরমানু কেন্দ্র থেকে তথ্য সম্প্রচার ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় আমি প্রচণ্ড উদ্বিগ্ন।”
সম্পূর্ণ বিকল চেরনোবিল ও জাপোরিঝঝিয়ার সিস্টেম, কপালে ভাঁজ জাতিসংঘের

কিছুসময় পরেই জাপোরিঝঝিয়া কেন্দ্রের অপারেটরের তরফে জানা যায়, মূলত সেখানকার ৪টি হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই লাইনের মধ্যে ২টি বাজে ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যারফলে একাধিক সমস্যা দেখা দিতে শুরু করেছে। তাছাড়াও গত ৪ তারিখ রুশ হামলা শুরু হওয়ার পরেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় সেখানকার কুলিং সিস্টেম।বর্তমানে তা মেরামতির কাজ শুরু হলেও প্রবল অনিশ্চয়তা মুখে রয়েছে কেন্দ্রগুলির নিরাপত্তা। যা নিয়ে প্রচণ্ড চিন্তায় জাতিসংঘ।







