UP Election: “ইউপি মে কা বা? ইউ পি মে বাবা”, যোগীর ফলাফলে উচ্ছ্বাসিত বিজেপি কর্মীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সকাল থেকে চলছে ৫ রাজ্যের ভোট গণনা পর্ব। ২৪ এর আগে ২২ এ উত্তরপ্রদেশের নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল বিজেপির জন্য। কিন্তু বৃহস্পতিবার ভোটের ফলাফলে চমক দিলেন যোগী আদিত্য্যনাথ। কারণ, এবারেই প্রথম বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফল ঘোষণার পর শুরু থেকেই এগিয়ে রইলেন তিনি। বেলা গড়াতেই লখনউতে স্লোগান উঠল “ইউপি মে কা বা? ইউ পি মে বাবা”।

আরও পড়ুনঃ Uttarakhand Election: তিন মুখ্যমন্ত্রী বদলেও উত্তরাখণ্ডে গেরুয়া ঝড়, বেসামাল বিরোধীরা

নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও অবধি ১২ হাজারের অধিক ভোটে গোরক্ষপুর আরবান কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তিনি। তাঁর বিপক্ষে ছিলেন একেবারে নতুন চন্দ্রশেখর আজাদ রাবণ। সেভাবে কোনও ছাপ ফেলতে পারেনি তাঁরা। সকলকে পিছিয়ে ফেলে এগিয়ে গেলেন যোগী আদিত্যনাথ।

এখনও অবধি জানা গিয়েছে, ৪০৩ টি আসনের মধ্যে ২৪৮ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ১১২ টি আসনে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি। ১২ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপির সঙ্গী আপনা দল। ৮ টি আসনে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টির সঙ্গী জয়ন্ত চৌধুরীর আরএল ডি।

তবে এখনই এই ট্রেন্ডের দিকে নজর দিতে চাইছেন না অখিলেশ যাদব। তাঁদের ধারণা বেলা গড়াতে এই ছবি পরিবর্তন হতে পারে। কারণ, গতকাল থেকেই ইভিএম চুরির অভিযোগ আনছিলেন তাঁরা। ২০১৭ সালের তুলনায় সপার ভোট বেড়েছে প্রায় ১২ শতাংশ।

“ইউপি মে কা বা? ইউ পি মে বাবা”, স্লোগান উঠল লখনউতে  

"ইউপি মে কা বা? ইউ পি মে বাবা", স্লোগান উঠল লখনউতে  
“ইউপি মে কা বা? ইউ পি মে বাবা”, স্লোগান উঠল লখনউতে  

অন্যদিকে এবারেও জায়গা করতে পারেনি কংগ্রেস। মহিলা ট্রাম্পকার্ডেও বদলায়নি উত্তরপ্রদেশে কংগ্রেসের ভোটব্যাঙ্ক। মাত্র ৩ টি আসনে এগিয়ে রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। এমনকি আমেঠি, রায়বেরেলির মতো গড়েও মুখ থুবড়ে পড়েছে দেশের সবচেয়ে পুরাতন দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত