ভারত-নিউজিল্যান্ড সিরিজের হাত ধরেই ইডেনে ফিরছে ক্রিকেট, জেনেনিন খেলার তারিখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বছর দুয়েক আগেই ইডেনের মাটিতে প্রথম গোলাপি বলে টেস্ট খেলেছিলেন বিরাট কোহলিরা (Virat Kohli)। সেইমত শোনা যাচ্ছিল এবার ও হয়ত টেস্টের মাধ্যমেই ক্রিকেট ফিরবে কলকাতায়। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দিন-রাতের কোনো রকমের গোলাপি টেস্ট ই যে রাখা হচ্ছে না সেকথা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়ার ফলে কলকাতায় আদৌও কবে ক্রিকেট ফিরবে তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

আরও পড়ুনঃ নিলামের পথে আরসিবির নতুন জার্সি, দুঃস্থদের টিকাকরনে সেই অর্থ খরচের ভাবনা

ভারত-নিউজিল্যান্ড সিরিজের হাত ধরেই ইডেনে ফিরছে ক্রিকেট

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতে আসছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। যেখানে টি-টোয়েন্টির পাশাপাশি ভারতের সাথে একটি টেস্ট সিরিজ খেলার ও পরিকল্পনা রয়েছে তাদের। তবে BCCI-র তরফ থেকে যে ক্রীড়া সূচি তৈরি করা হয়েছে সেই অনুপাতে বলা যায় আগামী ২১ শে নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে (Eden Gardens) ওয়ানডে ম্যাচ রাখার কথা রয়েছে বিসিসিআইয়ের। পাশাপাশি কানপুর ও লখনৌ তে দুটি টেস্ট আয়োজন করার কথাও ভাবা হয়েছে।

ভারত-নিউজিল্যান্ড সিরিজের হাত ধরেই ইডেনে ফিরছে ক্রিকেট
ভারত-নিউজিল্যান্ড সিরিজের হাত ধরেই ইডেনে ফিরছে ক্রিকেট

এরপরেই প্রোটিয়াদের সাথে খেলতে দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে বিরাট বাহিনী। সেখানে ১৭ ই ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। আপাততো জানা গিয়েছে সেখানে জোহানেসবার্গে তিন ম‌্যাচের টেস্ট সিরিজ খেলার পর তিনটে ওয়ানডে খেলে দেশে ফিরবে ভারতীয় ক্রিকেট দল।

ভারত-নিউজিল্যান্ড সিরিজের হাত ধরেই ইডেনে ফিরছে ক্রিকেট

তবে দলের খেলোয়াড়দের বিশ্রামের কথা বিবেচনা করে আসন্ন আফ্রিকা সফরের আগে রিজার্ভে রাখা হতে পারে রোহিত শর্মা (Rohit Sharma) সহ দলের একাধিক সিনিয়র খেলোয়াড়দের। বলাবাহুল্য আসন্ন নিউজিল্যান্ড সিরিজ হোক কিংবা দক্ষিণ আফ্রিকা সফর বর্তমানে প্রত্যেকটি সিরিজ ই সমান গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে তাই সকল খেলোয়াড়দের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে টিম ম্যানেজমেন্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত