নজরবন্দি ব্যুরো: গতবছরের মার্চ মাস থেকেই করোনার তান্ডবে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল গোটা বিশ্ব। আমেরিকা থেকে শুরু করে ইতালি, জার্মানির মত প্রথম বিশ্বের একাধিক দেশ। প্রথম ওয়েভের পাশাপাশি এর দ্বিতীয় ওয়েভেও মৃত্যু মিছিলের সাক্ষী ছিল গোটা বিশ্ব।
আরও পড়ুনঃ করোনা কে মাথায় রেখে আইপিএল নিয়ে বাড়তি সতর্ক BCCI


এই সময়ে সকলকে সুরক্ষিত রাখতে দিন রাত এক করে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পিপিকিট পড়ে এক নাগারে আক্রান্ত রোগীদের কে সুস্থ করতে বদ্ধপরিকর থেকেছেন তাঁরা। তাই এবার তাদের সন্মান জানাতে ও ভ্যাকসিনের কথা মাথায় রেখে নয়া উদ্যোগ আরসিবির (RCB)। এবার নিলামের পথে তাদের নীল জার্সি।

আজ থেকে আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বের সূচনা হলেও কাল আবুধাবির মাটিতে নাইটদের বিপক্ষে মাঠে নেমে এই পর্বে র যাত্রা শুরু করবে বিরাটের ব্যাঙ্গালোর। তবে খেলাই নয় , জানা গিয়েছে কাল যে জার্সিটি পড়ে বিরাট বাহিনী খেলতে নামবে সেটির মাধ্যমে কোভিড যোদ্ধাদের সন্মান জানানোর পাশাপাশি নিলামের মাধ্যমে যে অর্থ উঠে আসবে তা দিয়ে গোটা দেশের দুস্থ মানুষদের ভ্যাকসিন প্রদানের কাজ চালানো হবে।
দিনকয়েক আগে এই নিয়ে আরসিবির অফিসিয়াল সাইটে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বর কলকাতার বিরুদ্ধে নীল রংয়ের জার্সি পরেই মাঠে নামবে আরসিবি। মূলত পিপিই কিটের রংয়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এই জার্সি তৈরি করা হয়েছে। যা নিয়ে প্রশংসা ও করতে দেখা বহু আরসিবি অনুরাগীদের।


নিলামের পথে আরসিবির নতুন জার্সি
তবে এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট অধিনায়ক বলেন, ” এই জার্সির মাধ্যমে একটি বিশেষ বার্তা যেমন দেওয়া হবে, তেমনই আরসিবির জন্য এটি একটি মাইলস্টোনও হতে চলেছে।” তাই অন্যান্য বারের মত এবার সবুজের বদলে নীল জার্সি পড়ে মাঠে নামবে আমাদের গোটা দল।”







