করোনা কে মাথায় রেখে আইপিএল নিয়ে বাড়তি সতর্ক BCCI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত এপ্রিল মাস থেকেই যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছিল করোনা।যার জেরে সেইসময় বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল।তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ধীরে ধীরে ফের সক্রিয় হয়ে ওঠে ক্রীড়ার জগত। তারপরে সমস্ত ধরনের পরীক্ষানিরিখা ও সতর্কতা বজায় রেখে শ্রীলঙ্কা সফরে যায় ভারতীয় ক্রিকেট দল। তবে করোনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়া ক্রিকেট ম্যানেজমেন্টের। সেখানে সফর শেষ করার আগেই করোনা আক্রান্ত হন চাহাল সহ আরো বেশকিছু ক্রিকেট তারকা। তাই আসন্ন আইপিএলে খেলোয়াড়দের নিয়ে বাড়তি সতর্কতা বিসিসিআইয়ের।

আরও পড়ুনঃআসন্ন আইপিএলে, অশ্বিনের জাদু দেখতে মরিয়া ক্রিকেট অনুরাগীরা

শ্রীলঙ্কা সফর শেষ করে ইংল্যান্ডের ট্যুরে পাঠানো হয় ভারতীয় ক্রিকেট টিমকে আর সেখানেও দেখা দেয় করোনা। আক্রান্ত হন ভারতীয় দলের হেড কোচ সহ দলের বোলিং কোচ ও আরও কয়েকজন সাপোর্টিং স্টাফ। এখানেই শেষ নয়, রবি শাস্ত্রী ও অন্যান্য স্টাফদের দলের খেলোয়াড়দের থেকে পৃথক করার পরই ম্যাঞ্চেস্টার টেস্ট শুরুর আগে আবার ও করোনা আক্রান্ত হন ফিজিও যোগেশ পারমার।

তাই আসন্ন আইপিএল ঘিরে একগুচ্ছ নির্দেশিকা চলে গিয়েছে ফ্র্যাঞ্চাইজিদের কাছে। যেখানে দলের প্রত্যেক ক্রিকেটারদের কে ছ’দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।এছাড়াও খেলোয়াড়দের কে ও বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে।

করোনা কে মাথায় রেখে আইপিএল নিয়ে সাবধানী BCCI 

মূলত বাইরের খাবার খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দলের সমস্ত  ক্রিকেটারদের। তাই  ইচ্ছে করলেই বাইরে থেকে কোন রকমের খাওয়ার আনতে পারবে না কেউ। আসলে অনেক সময়ই ক্রিকেটাররা বাইরে থেকে পছন্দমতো খাবার আনিয়ে নেন। তবে এবার বিধিনিশেধ জারি করে বিসিসিআই। এছাড়াও একাধিক পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত