নজরবন্দি ব্যুরোঃ এবারের ইংল্যান্ড সফরে ভারতীয় দলের প্রথম একাদশে স্থান পাননি এই ক্যারাম বল মাস্টার।যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে গোটা দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে। জাদেজার সঙ্গে একাধিকবার তাঁকে দলে রাখার প্রসঙ্গ প্রকাশ পেলেও শেষ পর্যন্ত রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হয়েছে এই তারকা স্পিনার কে। তবে আসন্ন আইপিএলে রবিচন্দন অশ্বিনের (Ravichandran Ashwin) স্পিনের জাদু দেখতে মরিয়া সকলে।
আরও পড়ুনঃট্রাকে না ফেরার সিদ্ধান্ত স্বপ্না বর্মণের, মানসিক সমস্যায় এই সোনাজয়ী


করোনা সংক্রমণের আশঙ্কার জন্যই গত কয়েক মাস আগে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল এবারের আইপিএল। সেইসময় বলা হয়েছিল নির্দিষ্ট সময়ে ফের শুরু হবে এর বাকি অংশটি। সেইমতই পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৯ তারিখ থেকে আরব আমিরশাহির মাটিতে শুরু হতে চলেছে এবারের আইপিএলের বাকি অংশ।
যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্দিয়ান্স ও চেন্নাই সুপার কিংস এবং তার পরের দিনই মাঠে নামতে চলেছে নাইট শিবির। আগামী ২২ তারিখ সানরাইজারস হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে অশ্বিনের দিল্লি ক্যাপিটালস। এখন সেদিকেই তাকিয়ে সবাই।
আসন্ন আইপিএলে অশ্বিনের জাদু দেখতে মরিয়া ক্রিকেট প্রেমীরা



বলাবাহুল্য, এখন ও পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে ৬ টি ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে এবারের এই পর্যায়ে কতটা সফল হয় তারা এবং ট্রফি জেতার ক্ষেত্রে আরও একধাপ এগোতে পারে কিনা সেটাই দেখার।







