এক দফায় ভোটের দাবি জানাল সিপিআইএম, কমিশনকে ‘নির্যাতন কমিশন’ বলে তোপ সেলিমের

নির্বাচন কমিশনের বৈঠকে সরব সিপিএম। এক দফায় ভোটের দাবি তুলে এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা: রাজ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তেজনার আবহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তীব্র ক্ষোভ উগরে দিল সিপিএম। সোমবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে সিপিএম প্রতিনিধিদল এক দফায় ভোটগ্রহণের দাবি জানায়। তবে সর্বোচ্চ দু’দফায় ভোট হলেও আপত্তি নেই বলেও জানায় তারা। বৈঠকের পর দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে প্রশ্ন তোলেন—ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় কেন সাধারণ মানুষকে ‘শত্রু’ বানানো হচ্ছে।

সোমবার রাজারহাটে কমিশনের বৈঠকস্থলে পৌঁছন সিপিএমের প্রতিনিধিদল। দলের তরফে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, আফ্রিন বেগম এবং শমীক লাহিড়ী। বৈঠকে এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে একাধিক প্রশ্ন তোলেন তাঁরা।

Shamim Ahamed Ads

এক দফায় ভোটের দাবি জানাল সিপিআইএম, কমিশনকে ‘নির্যাতন কমিশন’ বলে তোপ সেলিমের

এক দফায় ভোটের দাবি জানাল সিপিআইএম, কমিশনকে ‘নির্যাতন কমিশন’ বলে তোপ সেলিমের
এক দফায় ভোটের দাবি জানাল সিপিআইএম, কমিশনকে ‘নির্যাতন কমিশন’ বলে তোপ সেলিমের

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের উপর অযথা চাপ তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, “আমরা জানতে চেয়েছি—একটা ভোটার তালিকা তৈরি করতে গিয়ে কমিশন কেন মানুষের সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করছে? কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে?”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। সেলিমের অভিযোগ, “কেন নির্বাচন কমিশন আজ নির্যাতন কমিশনে পরিণত হচ্ছে? ভোটের আগে তো তাদের নিজেদের সম্মান এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখা প্রয়োজন।”

সিপিএমের দাবি, ভোট প্রক্রিয়া যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। দীর্ঘদিন ধরে ভোট হলে প্রশাসনিক চাপ বাড়ে এবং রাজনৈতিক উত্তেজনাও বাড়তে পারে। তাই এক দফায় ভোট করানোর পক্ষে সওয়াল করেছে তারা। তবে প্রয়োজনে সর্বোচ্চ দু’দফায় ভোট হলেও আপত্তি নেই বলেই জানানো হয়েছে।

রাজ্যে কমিশনের ফুল বেঞ্চের সফরের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অভিযোগ ও দাবি তুলে ধরছে। ফলে নির্বাচন ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত