কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না হলেও আইএসএফ – কে ৮ টি আসন ছাড়ার সিদ্ধান্ত নিল সিপিআইএম। নাম ঘোষণার পরেও আসন নিয়ে আইএসএফকে শর্ত দেওয়া হয়েছে। রাজ্যে ৮ টি আসনে প্রার্থী দিতে চায় দল। বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, যে আইএসএফ আটটি আসনে লড়বে। যদিও আইএসএফ ২০ টি আসনে লড়বে বলেছিল।



আরও পড়ুন : প্রথমবার যাদবপুর থেকে সরছেন, দমদমে সৌগতর বিরুদ্ধে বামেদের বাজি সুজন!
উত্তর ২৪ পরগণার বারাসাত, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর যাদবপুর আসনে প্রার্থী ডেবে আইএসএফ। তবে ডায়মন্ডহারবারে প্রার্থী দেবে না। এছাড়াও হুগলীর শ্রীরামপুর ও হাওড়ার উলুবেড়িয়া আসনে প্রার্থী দেবে আইএসএফ। উত্তরবঙ্গে কোন প্রার্থী না দিলেও সেখান থেকে লড়তে চায় কংগ্রেস। তবে জানা গিয়েছিল ডায়মন্ডহারবার কেন্দ্রে লড়তে চায় নওশাদ। তবে শেষ পর্যন্ত আসনটি সিপিআইএমকে ছেড়ে দেয়।



তবে তার পরিবর্তে সিপিএমের সবচেয়ে পছন্দের আসন যাদবপুর নিয়ে টানাটানি শুরু করেছে নওশাদ। যদি যাদবপুরে আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে দাঁড় করানো হয় তবে তারা ওই আসন ছাড়বে নচেৎ নয়।সাংবাদিক বৈঠক করে প্রার্থী ঘোষণা করার আগে এই চাপ দেয় নওশাদ সিদ্দিকী। আলোচনা শেষ করার আগেই এই কথা প্রকাশ্যে আনে আইএসএফ। ১৬ টি আসনে বামেদের ঘোষিত প্রার্থী তালিকা—

বাংলায় CPIM-ISF জোট চূড়ান্ত, নওশাদদের ৮ টি আসন ছাড়ছে বামফ্রন্ট!
দমদমে সুজন চক্রবর্তী, যাদবপুরে সৃজন ভট্টাচার্য, কলকাতা দক্ষিণে সায়রা শাহ হালিম, কৃষ্ণনগরে এসএম সাদি, আসানসোলে জাহানারা খান, হাওড়া সদরে সব্যসাচী চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমানে নীরব খাঁ, কৃষ্ণনগরে সিপিএম প্রার্থী এসএম সাদি, তমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায়, হুগলি থেকে মনোদীপ ঘোষ, শ্রীরামপুরে দীপ্সিতা ধর, বাঁকুড়ায় নীলাঞ্জন দাশগুপ্ত, কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায়, বিষ্ণপুরে শীতল কৈবদ্য, জলপাইগুড়িতে দেবরাজ বর্মন, বালুরঘাটে আরএসপির জয়দেব সিদ্ধান্ত, মেদিনীপুরে সিপিআইয়ের বিপ্লব ভট্ট। এবারের সিপিআইএমের প্রার্থী তালিকা তারুন্যে ভরা।







