জোট থেকে সরছে বামেরা? আজ ঘোষিত হতে পারে বামেদের প্রার্থীতালিকা!

সিপিআই বসিরহাট আসন থেকে সরলে বসিরহাট আসনটি থেকে হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে নিরাপদ সর্দারকে দাঁড় করাতে চায় বামেরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ব্রিগেডের সভা থেকে শাসকদল ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে বাংলায় কার্যত ‘ইন্ডি’ জোটের জলাঞ্জলী দিয়ে দিয়েছে। আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে এখনও কোনো রফা হয়নি। কোন স্থির রফা না হওয়ায় সম্ভবত বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বামেরা। বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে স্থির হয়েছে, অন্তত ১০ থেকে ১৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করবে বামেরা।

জোট থেকে সরছে বামেরা? আজ ঘোষিত হতে পারে বামেদের প্রার্থীতালিকা!

আরও পড়ুন : অভিনব ব্রিগেড থেকে অভিনব প্রচার, সর্বত্র নতুনের ছোঁয়া, তৃণমূলে কি প্রজন্মান্তর ঘটছে?

লোকসভা নির্বাচনের আগে বৈঠকে বাম শরিক সিপিআই, ফরোয়ার্ড ব্লক, আরএসপি নেতৃত্ব। সঙ্গে আলোচনায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বাংলায় কংগ্রেস ১২ টি আসনে লড়তে চায় আর সেটা দেওয়া সম্ভব নয় বামেদের পক্ষে তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বামেরা। শরিক দলগুলিও নিজেদের আসন ছাড়তে নারাজ। সূত্রের খবর, সিপিএম খুব বেশি হলে তিনটি আসন আইএসএফকে ছাড়তে পারে।

জোট থেকে সরছে বামেরা? আজ ঘোষিত হতে পারে বামেদের প্রার্থীতালিকা!
জোট থেকে সরছে বামেরা? আজ ঘোষিত হতে পারে বামেদের প্রার্থীতালিকা!

জোট থেকে সরছে বামেরা? আজ ঘোষিত হতে পারে বামেদের প্রার্থীতালিকা!

সিপিআই বসিরহাট আসন থেকে সরলে বসিরহাট আসনটি থেকে হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে নিরাপদ সর্দারকে দাঁড় করাতে চায় বামেরা। সূত্রের খবর, যে আসনগুলিতে বামেরা নিজে লড়বে নিশ্চিত শুধু সেই আসনগুলিতে প্রার্থী ঘোষণা করবে। জল্পনা ছড়াচ্ছে নাম থাকতে পারে মহম্মদ সেলিম, সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, তন্ময় ভট্টাচার্য প্রমুখের। এখন সবটাই নির্ভর করছে আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠক শেষ হওয়ার পর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর