সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, শাসককে ‘বিঁধতে’ বসিরহাটে বাম প্রার্থী সেই নিরাপদ!

গত ১১ ফেব্রুয়ারি সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ককে গ্রেফতার করে রাজ্য পুলিশ। অভিযোগ ছিল, সন্দেশখালির অশান্তির ঘটনায় উস্কানিমূলক ভূমিকা পালন করেছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালিকাণ্ডে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। বিগত কয়েকমাসে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। সন্দেশখালির ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। বেশ কিছুদিন তাঁকে জেলবন্দী থাকতে হয়। এনিয়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিল বামেরা। এবার শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনে সেই নিরাপদ সর্দারকেই (Nirapad Sardar) প্রার্থী করতে পারে সিপিএম।

সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, শাসককে 'বিঁধতে' বসিরহাটে বাম প্রার্থী সেই নিরাপদ!

আরও পড়ুন: অনুপ্রবেশে মদত দিচ্ছেন! CAA নিয়ে মমতাকে তোপ শাহের

চলতি সপ্তাহেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে সিপিএম (CPIM) নেতৃত্ব। ইতিমধ্যেই দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্যের নাম সামনে এসেছে। সেই তালিকায় নাম থাকতে পারে নিরাপদেরও। গত ১১ ফেব্রুয়ারি সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ককে গ্রেফতার করে রাজ্য পুলিশ। অভিযোগ ছিল, সন্দেশখালির অশান্তির ঘটনায় উস্কানিমূলক ভূমিকা পালন করেছিলেন। ১৭ দিন জেলবন্দী থাকার পর কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তাঁকে জামিন দেয়।

সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, শাসককে 'বিঁধতে' বসিরহাটে বাম প্রার্থী সেই নিরাপদ!
সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, শাসককে ‘বিঁধতে’ বসিরহাটে বাম প্রার্থী সেই নিরাপদ!

সিপিএমের বিভিন্ন কর্মসূচিতে দেখা যায় নিরাপদ সর্দারকে। জামিনের পর সন্দেশখালিতে আয়োজিত বামেদের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তিনি। সন্দেশখালির ঘটনার পর বাম শিবিরের অন্যতম চর্চিত মুখ হয়ে উঠেছেন প্রাক্তন বিধায়ক। তৃণমূল কংগ্রেস বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে। তাঁর বিরুদ্ধে নিরাপদ সর্দারকেই ময়দানে নামাতে পারে সিপিএম নেতৃত্ব। এদিকে, এই কেন্দ্রে বরাবর লড়েছে সিপিআই। সূত্রে খবর, নিরাপদকে প্রার্থী করতে সিপিআই-কে বনগাঁ কেন্দ্র থেকে প্রার্থী দেওয়ার অনুরোধ করেছে সিপিএম।

সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, শাসককে ‘বিঁধতে’ বসিরহাটে বাম প্রার্থী সেই নিরাপদ!

সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, শাসককে 'বিঁধতে' বসিরহাটে বাম প্রার্থী সেই নিরাপদ!

যদিও এনিয়ে উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি এবং সিপিএমের রাজ্য কমিটির সদস্য আহমেদ আলি খান জানান, নিরাপদ সর্দারকেই যে প্রার্থী করা হবে তা এখনও নিশ্চিত নয়। জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা জারি রয়েছে। শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে চায় সিপিএম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Advertisementspot_img

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর