তৃণমূলে কি এবার প্রজন্মান্তর ঘটছে? দীর্ঘদিনের প্রথা ভেঙে রবিবার ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকে ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেছেন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত এরপর এই রাজ্যে ইন্ডি জোটের ভবিষ্যৎ বিশ বাঁও জলে। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে স্পষ্ট দলের অন্দরে ক্ষোভ, অভিমান। শাসকদলের অন্দরে চলছে জল্পনা তৃণমূলের পালাবদল ঘটছে।



আরও পড়ুন : ‘জনগণের গর্জন জমিদারদের বিসর্জন’, ১০ দিন ব্যপী নির্বাচনী প্রচারে তৃণমূলের ‘অধিকার যাত্রা’
প্রার্থী তালিকা ঘোষণা করার সময় মাইক্রোফোন ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হল ব্রিগেড (Brigade) সমাবেশ থেকে। ২০২১ এ বিধানসভা নির্বাচনের পরে সাধারণ সম্পাদকের পদে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে তার প্রথম চ্যালেঞ্জ ছিল দুর্নীতির আবহে পঞ্চায়েত ভোট। তারপর তার দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল লোকসভা ভোট। ১২ দিনের মধ্যে যেভাবে ব্রিগেডের আয়োজন করা হল সেখানে স্পষ্ট ছিল সেনাপতির ছাপ। এরপর জোরকদমে নির্বাচনী প্রচারে নামতে চলেছেন তৃণমূল প্রার্থীরা। মঙ্গলবার ‘তফসিলি সংলাপ’ কর্মসূচী ঘোষণার পর, বুধবার থেকে শুরু হচ্ছে নয়া প্রচার অভিযান ‘বাংলার অধিকার যাত্রা।’ এই প্রচারের ট্যাগলাইন ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন।’



এবার সেই লক্ষ্যে তৃণমূলের ৪২ জন প্রার্থী নিজ নিজ কেন্দ্রে টানা দশদিন প্রচার চালাবে। যেখানে তারা বৈঠক করবেন জেলা তৃণমূলের নেতৃবৃন্দের সঙ্গে। একটি করে কর্মী সম্মেলন ও সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে বৈঠক করবে। প্রচারে নেমে লোকসভা কেন্দ্রের বসবাসকারী সকলের বাড়ি বাড়ি যাবেন প্রার্থীরা। ‘অধিকার যাত্রা’ চলবে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকায় হবে এই যাত্রা। কেন্দ্রের জমিদারীর বিরুদ্ধে রাজ্যের অধিকার আদায়ের এই যাত্রা। এর জন্যে প্রায় ৫০০০ নেতা নেত্রী কর্মী সামিল হবেন। এই যাত্রার পোষ্টারে ‘জনগণের গর্জন জমিদারের বিসর্জন’ লেখা থাকবে।

অভিনব ব্রিগেড থেকে অভিনব প্রচার, সর্বত্র নতুনের ছোঁয়া, তৃণমূলে কি প্রজন্মান্তর ঘটছে?
উলেখ্য, আজ ঘাটাল মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা উত্তর ও দক্ষিণে এই প্রচার শুরু হবে। ব্রিগেডে যে শ্লোগান দেওয়া হয়েছিল ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’ সব প্রার্থীদের সর্বসমক্ষে বলতে হবে। গত অক্টোবর থেকে রাজনীতিতে যেন অভিষেকের অন্য অভিষেক ঘটেছে। তবে মাঝে কিছুটা মনোমালিন্য হয়েছিল। তবে লোকসভা নির্বাচনে (Loksobha Election 2024) প্রচারের এরূপ চিরাচরিত ভোলবদলে বোঝা যাচ্ছে নেপথ্যে নয় এবার সম্মুখে নেতৃত্ব দেওয়া শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।







