রবিবার ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকে ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত এরপর এই রাজ্যে ইন্ডি জোটের ভবিষ্যৎ বিশ বাঁও জলে। এরপর জোরকদমে নির্বাচনী প্রচারে নামতে চলেছেন তৃণমূল প্রার্থীরা। মঙ্গলবার ‘তফসিলি সংলাপ’ কর্মসূচী ঘোষণার পর, বুধবার থেকে শুরু হচ্ছে নয়া প্রচার অভিযান ‘বাংলার অধিকার যাত্রা।’



আরও পড়ুন : বস্তাবন্দি করে মাটিতে পুঁতে তোলা হল পাঁচিল, গ্রেফতার ভবানীপুরের ব্যবসায়ীর সঙ্গী
এই প্রচারের ট্যাগলাইন ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন।’ এবার সেই লক্ষ্যে তৃণমূলের ৪২ জন প্রার্থী নিজ নিজ কেন্দ্রে টানা দশদিন প্রচার চালাবে। যেখানে তারা বৈঠক করবেন জেলা তৃণমূলের নেতৃবৃন্দের সঙ্গে।



একটি করে কর্মী সম্মেলন ও সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে বৈঠক করবে। প্রচারে নেমে লোকসভা কেন্দ্রের বসবাসকারী সকলের বাড়ি বাড়ি যাবেন প্রার্থীরা। ‘অধিকার যাত্রা’ চলবে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকায় হবে এই যাত্রা ।

‘জনগণের গর্জন জমিদারদের বিসর্জন’, ১০ দিন ব্যপী নির্বাচনী প্রচারে তৃণমূলের ‘অধিকার যাত্রা’
কেন্দ্রের জমিদারীর বিরুদ্ধে রাজ্যের অধিকার আদায়ের এই যাত্রা। এর জন্যে প্রায় ৫০০০ নেতা নেত্রী কর্মী সামিল হবেন। এই যাত্রার পোষ্টারে ‘জনগণের গর্জন জমিদারের বিসর্জন’ লেখা থাকবে। উল্লেখ্য , আজ ঘাটাল মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা উত্তর ও দক্ষিণে এই প্রচার শুরু হবে।







