বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন ভবানীপুরের এক ব্যবসায়ী। দায়ের করা হয়েছিল অভিযোগ। নিখোঁজ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ। অবশেষে বুধবার মৃত অবস্থায় পাওয়া গেল ওই ব্যবসায়ীকে। উত্তর ২৪ পরগণা নিমতা এলাকায় একটি বাড়ির জলের ট্যাঙ্কের পাশে ব্যবসায়ীর বস্তাবন্দি করে পুঁতে রাখা হয়েছিল মৃতদেহ।



আরও পড়ুন : সুপ্রিম কোর্টের ভৎসনা, ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী বন্ডপ্রকাশ এসবিআইয়ের
শুধু তাই নয়, তার ওপরে তুলে দেওয়া হয়েছিল পাঁচিলও। পুলিশ সূত্রে খবর, যে বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে তার মালিক মৃত ব্যক্তির পরিচিত। তারা একসঙ্গে ব্যবসা করতেন।প্রাথমিক তদন্তের পরে জা বোঝা যাচ্ছে ব্যবসায়িক শত্রুতার জেরে এই খুন। ব্যবসায়ীকে নিমতায় ডেকে এনে মাথায় উইকেট দিয়ে বাড়ি মেরে খুন করা হয়।

বস্তাবন্দি করে মাটিতে পুঁতে তোলা হল পাঁচিল, গ্রেফতার ভবানীপুরের ব্যবসায়ীর সঙ্গী
ইতিমধ্যে ওই খুনের ঘটনায় অনির্বাণ গুপ্ত ও সুমন দাস নামে দুজনকে গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম ভবো লাখানি। পরিবার সূত্রে খবর, তাকে অপহরণ করা হয়েছিল। তারা বলেন, ভবোকে অপহরণ করে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত্যু নিশ্চিত করতে একের পর এক আঘাত আঘাত করা হয় তার মাথায়।









