গত ১৫ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক রায়ের মাধ্যমে ঘোষণা করেন নির্বাচনী বন্ড অসাংবিধানিক। এই আবহে ৬ মার্চের মধ্যে নির্বাচনী বন্ড (Electoral Bond) নিয়ে যাবতীয় তথ্য জমা করতে নির্দেশ করা হয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। তবে এই তথ্য জমা দেওয়ার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছিল দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক।



আরও পড়ুন : CAA চালু হতেই পাল্টা রাজ্যজুড়ে ‘তপসিলির সংলাপ’, ২৪- র নির্বাচনী প্রচারে মাষ্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর
গত ৪ মার্চ এসবিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন করে তারা দাবী করেন, নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে তাদের সময় লাগতে পারে। কারণ সেই তথ্য ডিকোড করতে সময় লাগবে। এটি খুবই জটিল প্রক্রিয়া। এদিকে এসবিআইয়ের আবেদন মেনে নিয়ে এই তথ্য জমার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ লোকসভা নির্বাচনের (Loksobha Election 2024) পরেই এই সংক্রান্ত তথ্য জনসমক্ষে আসবে।



ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, মোট ২২ হাজার ২১৭ টি নির্বাচনী বন্ড বিক্রি করা হয়েছে। সামনে লোকসভা নির্বাচন। আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা হয়ে যাবে পরীক্ষার সময়সূচী। নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্যপ্রকাশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অতিরিক্ত সময় চাওয়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

সোমবার আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও টালবাহানা নয়, আগামীকাল অর্থাৎ ১২ মার্চের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনকে (Election Commission) দিতে হবে স্টেট ব্যাঙ্ককে (SBI)। একইসঙ্গে জানানো হয়েছে, ১৫ মার্চ বিকেল ৫ টার মধ্যে নিজেদের ওয়েবসাইটে এই সংক্রান্ত নথি প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন।

সুপ্রিম কোর্টের ভৎসনা, ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী বন্ডপ্রকাশ এসবিআইয়ের
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এসবিআইকে ভৎসনা করে বলে, “২৬ দিন ধরে কী করছিলেন? কেন বন্ধ নথি খোলা হয়নি? কাল বিজনেস আওয়ার্স শেষ হওয়ার আগে তথ্য না দিলে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।” কাজ হল সুপ্রিম দাওয়াইয়ে। একদিনের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী শুক্রবার পাঁচটার মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ্যে আনবে। উল্লেখ্য, কমিশনকে বন্ড জমা দেওয়ার বিষয়ে যে একটি হলফনামা দিতে বলেছিল আদালত। সেই হলফনামা SBI চেয়ারম্যান ও পরিচালক মণ্ডলী সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত জমা দেননি বলে জানা গিয়েছে।







