কংগ্রেসের সাথে জোট হচ্ছে না সিপিআইএমের! আপত্তি অধীরে! #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেসের সাথে জোট হচ্ছে না সিপিআইএমের। সূত্রের খবর সিপিআইএম কেন্দ্রীয় কমিটি জোটে ঘুরিয়ে অনুমোদন দেওয়ার পরেই রাজ্যে জোট শক্তি ক্ষমতায় আসবে এমন হুঙ্কার দিয়েছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। কিন্তু সেই জোট স্বপ্ন একটি শর্তের কারনে ভেঙে যেতে বসেছে এবার।

আরও পড়ুনঃ ৯৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিহারে আজ দ্বিতীয় দফার ভোট।

সূত্রের খবর প্রদেশ কংগ্রেস সিপিআইএমের সাথে জোট বদ্ধ ভাবে লড়াই করতে চায় তৃণমূল বিজেপি-র সাথে। কিন্তু আসন বন্টনের সমস্যার পাশাপাশি সমস্যা তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে। সিপিআইএম কোন মুখ নয়, দলকে সামনে রেখেই বরাবর নির্বাচন লড়ে। কিন্তু কংগ্রেস দক্ষিনপন্থী দল, সেক্ষেত্রে ‘লড়াইয়ের মুখ’ একটা বড় ফ্যাক্টর। সূত্রের খবর জোট শক্তির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অধীর রঞ্জন চৌধুরীকে তাইছে প্রদেশ কংগ্রেস।

কংগ্রেসের সাথে জোট হচ্ছে না সিপিআইএমের! অধীরে আপত্তি না থাকলেও আলিমুদ্দিন চাইছে না কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোট লড়তে। সিপিআইএম সূত্রে খবর জোট হবে ধর্মনিরপেক্ষ শক্তির। লড়াই হবে তৃণমূল-বিজেপি-র বিরুদ্ধে সেখানে জোটের মুখ হিসেবে কাউকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে নামা যাবে না। সূত্রের খবর কংগ্রেসের বেশি আসন দাবি এবং অধীর কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে রেখে ভোটে লড়াতে নারাজ আলিমুদ্দিনের বড় অংশ। সেক্ষেত্রে বাম শক্তির ওপর নির্ভর করেই লড়াই করার কথা ভাবা হচ্ছে। তবে নেতা-র মুখ বাদে শুধু নিতীর ভিত্তিতে একসাথে লড়তে আপত্তি নেই সিপিআইএমের।

অন্যদিকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রনকৌশল ঠিক করেছে। ৩০ এবং ৩১শে অক্টোবর দুদিন ধরে কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল সিপিআইএমের। সেখানেই এই সিদ্ধান্ত হয়। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরল, অসম এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। এই চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করেই জোট প্রসঙ্গে কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ধর্মনিরপেক্ষ দলের সাথে জোট সমঝোতায় যেতে আপত্তি নেই সিপিআইএমের।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল বিরোধী ধর্মনিরপেক্ষ শক্তি গুলোর সাথে জোট করে লড়বে সিপিআইএম। ঘুরিয়ে বলা হয়েছে কংগ্রেসের সাথে জোট করতে আপত্তি নেই সিপিআইএম। অন্যদিকে কেরলে কংগ্রেসের বিরুদ্ধেই লড়বে তাঁরা। সেখানে এলডিএফ হিসেবে নির্বাচনে ঝাপাবে বাম পক্ষ। তামিলনাড়ুর ক্ষেত্রে ডিএমকে-র সাথে জোট করে লড়বে সিপিআইএম। পাশাপাশি অসমে বিজেপির সাথে লড়াইতে কংগ্রেসের সঙ্গ দেবে সিপিআইএম।

উল্লেখ্য, বাংলার ক্ষেত্রে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট করে লড়ার জন্যে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরো-র কাছে ধমক খেয়েছিলেন আলিমুদ্দিনের নেতারা। তাই এবার যাতে তেমন অবস্থা না হয় তাই জোটের সিদ্ধান্ত নেওয়ার ছাড়পত্র একেগোপালন ভবনের হাতেই দিয়েছিল সিপিআইএমের বঙ্গ ব্রিগেড। একেগোপালন ভবন এবার ঘুরিয়ে কংগ্রেসের সাথে সিপিআইএমের জোট স্বীকৃতি দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত