নজরবন্দি ব্যুরোঃ দেশে ফের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার কমার পর বুধবার ফের বাড়ল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বাড়ার পাশাপাশি ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও।
আরও পড়ুনঃ অবলিম্বে খুলতে হবে স্কুল, পথে নামল শিক্ষক সংগঠন
মহারাষ্ট্রের কোভিড গ্রাফ রীতিমতো চিন্তা ধরাচ্ছে। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৮২২ জন। গতকাল যে সংখ্যাটা ছিল সাড়ে ৬ হাজারের কিছু বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ২৯০০ জনেরও বেশি।

বর্তমানে সে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। বাড়ছে হাসপাতালে ভরতির হারও। আরও চিন্তার কারণ হল এই রাজ্যে নতুন দু’টি BA.5 ভ্যারিয়েন্টের সন্ধানও পাওয়া গিয়েছে।বাংলাতেও বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। তবে মৃত্যু নেই।

গত ২৪ ঘণ্টায় আবার দেশে মৃত্যু হয়েছে ১৫ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৯২। দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৬৩৭। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার বেড়ে ০.১২ শতাংশ।

ফের লাফিয়ে বাড়ল দেশের করোনা সংক্রমণ, ভয় ধরাচ্ছে মহারাষ্ট্রের গ্রাফ
এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৮৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৫,৭১৮ জন। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ।



