অবলিম্বে খুলতে হবে স্কুল, পথে নামল শিক্ষক সংগঠন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুরঃ দ্রুত বিদ্যালয়ে পঠন-পাঠন চালু করতে হবে৷ পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন ও টেফ দুর্নীতির প্রতিবাদে গঙ্গারামপুরে বিক্ষোভ মিছিল গঙ্গারামপুর শাখার এবিটিএ এবং এবিপিটিএ।

আরও পড়ুনঃ জামিন পেলেন না রোদ্দুর রায়, সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকার নির্দেশ

এবিপিটিএর জেলা সভাপতি অমিতাভ ঘোষ জানান, গত আড়াই বছর ধরে করোনার কারণে স্কুলের পঠনপাঠন বন্ধ রয়েছে। তার ওপর গরমের কারণে স্কুল বন্ধ রেখেছে রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রক। একইসঙ্গে শিক্ষকদের দাবি সরকার পুরণ করছে না। বিদ্যালয় এবং শিক্ষাপ্রাঙ্গনে যে আক্রমণ করা হয়েছে। তার প্রতিবাদে আন্দোলন। যতদিন অবধি এই দাবী পুরণ না করা হচ্ছে আমরা সকল শিক্ষক সমাজ আগামী দিনে আন্দোলন করব।

অবলিম্বে খুলতে হবে স্কুল, পথে নামল শিক্ষক সংগঠন

উল্লেখ্য, গরমের কারণে সম্প্রতি ছুটি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ২৬ জুন অবধি স্কুল ছুটি বাড়ানো হয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে রাজ্যের বেশ কয়েক জনের মৃত্যুর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবলিম্বে খুলতে হবে স্কুল, পথে নামল শিক্ষক সংগঠন

অবলিম্বে খুলতে হবে স্কুল, পথে নামল শিক্ষক সংগঠন

সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ডগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাজ্যের। রাজ্যে এই দুই বোর্ড অনুমোদিত যে স্কুলগুলি রয়েছে সেখানেও যাতে এই নির্দেশিকার বিষয়ে কার্যকরী করা হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এর অনুরোধ রাজ্যের। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্কুল খোলার দাবীতে সরব শিক্ষক সমাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন