নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার আরও বাড়ল দেশে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১১,৯১৯ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,৪৪,৭৮,৫১৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪৭০ জন। মোট মৃতের সংখ্যা ৪,৬৪,৬২৩ জন।
আরও পড়ুনঃ Covid19 Update: ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের উর্ধ্বে, মৃত ৩০১
এই নিয়ে টানা ৪১ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নীচে রয়েছে। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১,২৮,৭৬২ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। পজিটিভিটি রেট ০.৯৭ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে কোমর্বিডিটির কারণে প্রায় ৭০ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে।
দৈনিক আক্রান্তের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে কেরল। গত ২৪ ঘন্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৮৪৯ জন। মৃত্যু হয়েছে ৩৮৮ জনের। মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১,০০৩ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮২ জন। পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬২ জন। কর্ণাটকে একদিনে আক্রান্তের সংখ্যা ৩০৮ জন।
আরও বাড়ল দেশে আক্রান্তের সংখ্যা, উত্তর-পূর্বে বাড়ছে আশঙ্কা

উত্তর-পূর্ব ভারতে বেড়েছে করোনার দাপট। গত ২৪ ঘন্টায় মিজোরামে আক্রান্ত হয়েছেন ৫৭০ জন। অসমে একদিনে আক্রান্ত হয়েছেন ২৫০ জন। পড়শি রাজ্য ওড়িশায় একদিনে আক্রান্তের সংখ্যা ২২৬ জন। মোট করোনা আক্রান্তের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত।
করোনার পরবর্তী বিপর্যয় থেকে মুক্তি পেতে চলছে টিকাকরণ অভিযান। এখনও অবধি দেশে ১১৪.৪৬ কোটি টিকাকরণ হয়েছে।








