দেশে নিম্নমুখী সংক্রমণের গ্রাফ, কমছে মৃত্যু মিছিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে নিম্নমুখী সংক্রমণের গ্রাফ, প্রায় ৬ সপ্তাহ পরে ধীরে ধীরে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত দেড়মাস ধরে দেশ জুড়ে চলেছে হাহাকার আর মৃত্যু মিছিল। বেডের অভাব, অক্সিজেনের অভাব। দেশের রাজধানী থেকে অন্য রাজ্য দাউ দাউ করে জ্বলেছে মৃত্যু মিছিল। তবে গত দুদিনে পড়েছে সেই সংক্রমণের হ্রাস।

আরও পড়ুনঃ কেউ খোঁজ নেন না মুকুলের, বিজেপি-কে হুঙ্কার দিয়ে তৃণমূলের পাশে শুভ্রাংশু।

মে মাসের শুরুতেও ব্যাপক হারে দেশ জুড়ে ছড়াচ্ছিলো করোনার সংক্রমণ, তার ওপর ফাঙ্গাসের আবির্ভাব। সব মিলিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা দেশবাসী। তবে গত দুদিন ধরে কমেছে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। সাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩, গত দেড় মাসে এখনো পর্যন্ত এটাই সর্বনিম্ন সংখ্যা। এবং আশার কথা দেশে আক্রান্তের তুলনায় এই মুহুর্তে সুস্থতার হার বেশি।

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে  রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০। করোনার কবলে দেশে মোট প্রান হারিয়েছেন ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯ জন দেশবাসী। দেশে এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন মোট ২ কোটি ৫৪ লক্ষ ৫৪ হাজার ৩২০ জন মানুষ।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত