Pegasus: রাজ্যের তৈরি কমিশনের তদন্তে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ঘিরে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরদারি ব্যুরোঃ পেগাসাস স্পাইওয়্যার নিয়ে শুক্রবার বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং সুপ্রিম কোর্টের বিচারপতি মদন লোকুরের নেতৃত্বে যে কমিশন তদন্ত শুরু করেছে তা স্থগিত রাখা হোক। রাজ্যের তৈরি কমিশনের তদন্তে স্থগিতাদেশ দেওয়াকে ঘিরে জল্পনা বাড়তে শুরু করেছে।

আরও পড়ুনঃ PM Narendra Modi: করোনাকালে সহযোগিতা, মোদিকে সর্বোচ্চ সম্মান পড়শি দেশের

সুপ্রিম কোর্টের তৈরি কমিশনের পরেও কেন আলাদা করে তদন্ত হচ্ছে? যা নিয়ে অখুশি প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় একটি এনজিও। যা শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা এবিষয়ে অখুশি প্রকাশ করেন। এদিন কমিশনের তরফে উপস্থিত ছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি। আদালতের তরফে প্রশ্ন, আপনি বলেছিলেন কমিশন তদন্তের কোনও অগ্রগতি করবে না। কিন্তু দেখা যাচ্ছে। তদন্ত এগিয়ে চলেছে।

Pegasus: রাজ্যের তৈরি কমিশনের তদন্তে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ঘিরে জল্পনা
Pegasus: রাজ্যের তৈরি কমিশনের তদন্তে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ঘিরে জল্পনা

তিনি বলেন, মামলা বিচারাধীন থাকাকালীন কোনও তদন্ত হয়নি। কিন্তু মামলার রায় প্রকাশের পরেই ফের তদন্ত শুরু করেছে কমিশন। তিনি আরও বলেন, “আমি বলেছিলাম আমার কমিশনের ওপর নিয়ন্ত্রণ নেই। আমি আদালতের নির্দেশ পৌঁছে দিয়েছিলাম। কমিশন তদন্ত শুরু করেছে। এবার কমিশনের সদস্যদের ডেকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হোক”।এদিন বিচারপতি হিমা কোহলি এবং সুর্যকান্ত কমিশনকে নোটিশ পাঠিয়ে তদন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। মামলাকারীর আবেদন গ্রাহ্য করা হবে বলে জানিয়েছে আদালত।

উল্লেখ্য, বিশ্বের ১৭ টি সংবাদমাধ্যম ১৮ জুলাই ৫০,০০০ জনের তালিকা প্রকাশ করে৷ যার মধ্যে ভারতের ৩০০ জন রাজনৈতিক নেতা, সমাজকর্মী এবং সাংবাদিক সহ একাধিক সংস্থার নাম আসে। এই তদন্ত প্রথম শুরু করে প্যারিসের একটি এনজিও ফরবিডেন স্টোরিজ। যার সঙ্গে যুক্ত ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২০১৭ থেকে শুরু করে ২০১৯ অবধি এই তদন্ত চালানো হয়েছিল। চলতি বছরেও একাধিক জনের ফোনে এই তদন্ত চলে বলে অভিযোগ।

রাজ্যের তৈরি কমিশনের তদন্তে স্থগিতাদেশ, কমিশনকে নোটিশ পাঠাল আদালত 

রাজ্যের তৈরি কমিশনের তদন্তে স্থগিতাদেশ, কমিশনকে নোটিশ পাঠাল আদালত 
রাজ্যের তৈরি কমিশনের তদন্তে স্থগিতাদেশ, কমিশনকে নোটিশ পাঠাল আদালত 

পেগাসাস কাণ্ডে তদন্তের জন্য ২৬ জুলাই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে কমিশন গঠন করা হয়। তারপর থেকে একাধিক তথ্য উঠে এসেছে কমিশনের তদন্তে। কমিশনের তরফে জানানো হয়েছে ৩১ জনের মধ্যে এখনও অবধি মাত্র ৩ জন ভার্চুয়ালি উপস্থিত হয়েছেন। তবে প্রশান্ত কিশোরকে তলব করা হয়েছিল। কিন্তু কলকাতার বাইরে থাকার কারণে উওনি উপস্থিত থাকতে পারেননি। ২১ ডিসেম্বর অবধি চলবে এই প্রক্রিয়া।

পেগাসাস কাণ্ডে রাজ্য কমিশনের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, যে সমস্ত ডিভাইস পেগাসাস ইনফেকটেড হয়েছিল সেইগুলিকেও চেয়ে পাঠিয়েছেন তাঁরা। ওই ডিভাইসগুলিকে তদন্তের জন্য পাঠানো হতে পারে। চলতি মাসেই দেখা করবেন তাঁরা। এরই মধ্যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে জল্পনার দানা বাঁধতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন