দেশের গোপন তথ্য ফাঁসের দায়ে ১০ বছরের জেল হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। সেইসঙ্গে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী রাওয়ালপিণ্ডিতে আদিয়ালা জেলে সেই রায় দিয়েছেন বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকার।
আরও পড়ুন: যুদ্ধ করে জলদস্যুদের হারিয়ে ১৯ পাক নাগরিকদের উদ্ধার করল ভারতীয় সেনা



উল্লেখ্য, একাধিক মামলার জেরে ইতিমধ্যেই জেলবন্দি রয়েছেন ইমরান (Imran Khan)। কিন্তু সাইফার মামলায় গত মাসেই তাঁকে জামিন দিয়েছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট (Supreme Court of Pakistan
)। সাইফার মামলায় বিশেষ আদালতে নতুন করে তদন্ত শুরু হয়।



যদিও এই তদন্ত প্রক্রিয়াকে প্রথম থেকেই তোপ দেগেছিলেন ইমরান। পরে ইসলামাবাদ হাই কোর্ট জানিয়ে দেয়, গোটা তদন্ত প্রক্রিয়াটাই ভুল ছিল। ইমরানের দলের তরফে বলা হয়েছে, ‘এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে আইনি টিম।
দেশের গোপন তথ্য ফাঁস! ইমরানকে ১০ বছর কারাদণ্ডের নির্দেশ আদালতের

আশা করছি যে এই রায় বাতিল করে দেওয়া হবে। কারণ দু’বার এই মামলার শুনানি বাতিল করে দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট (Islamabad High Court)। তারপরও মামলার শুনানি হয়েছে। জনগণ এবং সংবাদমাধ্যম যাতে এই মামলার বিষয়ে জানতে পারে, সেই নির্দেশও দেওয়া হয়েছিল।








