আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই, করোনা রুখতে একাধিক পদক্ষেপ রাজ্যগুলির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই, করোনা রুখতে একাধিক পদক্ষেপ রাজ্যগুলির। লাফিয়ে লাফিয়ে ফের বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। যখন মনে করা হচ্ছিল এবার মারন ভাইরাসকে বাগে আনা গেছে তখনই ফের চালিয়ে খেলা শুরু করল করোনা। এমন অবস্থায় যেমন সরকারের পক্ষ থেকে করোনা পরীক্ষা বাড়ানো হয়েছে তেমনই বাড়ানো হয়েছে ভ্যাকসিন প্রদান।

আরও পড়ুনঃ দিদির জন্য তৈরি ভাইয়েরা! মমতার হয়ে কেজরিওয়াল-হেমন্ত সোরেনের প্রচার ১ফোনের অপেক্ষায়!

ইতিমধ্যেই কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে ১লা এপ্রিল থেকে ৪৫ এর উপরে সবাইকে দেওয়া হবে করোনার টীকা। দিল্লীতে এবার বন্ধ থাকছে দোল উৎসব। তেলেঙ্গানা সরকার ফের স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। সেখানে লাগামছাড়া করোনার প্রভাব। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৪৭,২৬২ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১,১৭,৩৪,০৫৮-তে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৭৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৬০,৪৪১ জন।

বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৪৫৭ জন (৩.১৪ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ২৩,০৮০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৫ কোটি ০৮ লক্ষ ৪১ হাজার ২৮৬ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ২৩,৪৬,৬৯২ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। মঙ্গলবার সারা দিনে ভারতে সুস্থ হয়ে উঠেছেন ২৩,৯০৭ জন করোনা-রোগী। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,১২,০৫,১৬০ জন করোনা-রোগী (৯৫.৪৯ শতাংশ)। অন্যদিকে দেশে ব্যাপক হারে চলছে করোনা পরীক্ষা।

আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই, করোনা রুখতে একাধিক পদক্ষেপ রাজ্যগুলির। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৩ মার্চ সারা দিনে ১০,২৫,৬২৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৩,৬৪,৩৮,৮৬১-এ পৌঁছে গিয়েছে। সতর্কতা করোনা আটকানোর একমাত্র উপায়। বারবার সতর্ক করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত