নজরবন্দি ব্যুরোঃ একলাফে বাড়ল আক্রান্তের সংখ্যা। টানা ৩৪ দিন বিশ্বের সর্বোচ্চ সংক্রমণ ভারতে! দেশে ফের লাগামহীন সংক্রমণ করোনা ভাইরাসের। একলাফে ফের সংক্রমণ বেড়ে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৯০ হাজার মানুষ। মৃত্যু সংখ্যা পেরিয়েছে হাজারের গণ্ডি। তবে আশার কথা হল সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৭৫ হাজার মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী (গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৭০৬ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ১১৫ জনের। পাশাপাশি দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৪ হাজার ৮৯৪ জন।
আরও পড়ুনঃ বেলুড় মঠে করোনা আক্রান্ত ৫৪ জন সন্ন্যাসী সহ ৬৯ জন!


একলাফে বাড়ল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী আজ (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত দেশজুড়ে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ লক্ষ ৭০ হাজার ১২৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমণের কবলে পড়ে মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৮৯০ জনের। পাশাপাশি দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লক্ষ ৯৮ হাজার ৮৪৪ জন। ভারতে এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৯৭ হাজার ৩৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৭০৬ জন। যা নিয়ে টানা ৩৪ দিন বিশ্বের মধ্যে ভারতের আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।তেমনই মোট সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের থেকে ব্যবধান আরও বাড়ল ভারতের। আমেরিকা এবং ব্রাজিল দুই দেশের থেকেই ভারতের দৈনিক সংক্রমণের গতি কয়েক গুণ বেশি। গত ২৪ ঘন্টায় আরতে করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ১১ লক্ষ ৫৪ হাজার ৫৪৯ টি। যা নিয়ে দেশজুড়ে এখন পর্যন্ত টেস্ট হয়েছে মোট ৫ কোটি ১৮ লক্ষ ৪ হাজার ৬৭৭ টি।
আশার আলো হল ভারতে সংক্রমণের গতি বেশি হলেও মৃত্যু সংখ্যায় আমেরিকা বা ব্রাজিল অনেক এগিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কবলে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৩২ জন। তেমনই দক্ষিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৫১৭ জনের।সেখানে ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৮৯০ জনের।











