নজরবন্দি ব্যুরো: করোনা মহামারীর কারনে কমবে গড় আয়ু, বলছে গবেষণা! করোনা সংক্রমণ দ্রুত হারে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এখনো পর্যন্ত এই মারাত্মক ক্ষতি মাড়ির ফলে বিশ্বের প্রায় ৩.০৯ কোটির বেশি মানুষ আক্রান্ত। এই ভাইরাসের ফলে সারা বিশ্বে প্রায় ৯.৬১ লক্ষেরও বেশি মানুষ এর মৃত্যু হয়েছে।করোনাভাইরাস নিয়ে চলছে নিয়মিত গবেষণা।
আরও পড়ুনঃ ৪৪ হাজার বিপিএল ফর্মের ডিজিটাল রুপ দেওয়ার সিদ্ধান্ত কলকাতা পুরসভার।


সেই রকম এক গবেষণায় প্রকাশিত তথ্য অনুযায়ী, কোভিড-১৯ ছাপ রেখে যাবে আমাদের ভবিষ্যতের উপরেও।একটি গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছেন, মানুষের গড় আয়ু গ্রাস করুণা সংক্রমণের কারণে। এই গবেষণা প্রকাশিত হয়েছে পি এল ও এস ওয়ান জার্নালে। এতে জানানো হয়েছে, করোনাভাইরাস প্রভাব ফেলতে পারে সারা বিশ্বব্যাপী মানুষের আয়ু র উপর।
করোনা মহামারীর কারনে কমবে গড় আয়ু, বলছে গবেষণা! গবেষণার তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকা এবং ইউরোপের দেশ গুলিতে কোভিড-১৯ এর সংক্রমণ এর প্রভাবে কমে যেতে পারে সেখানকার বসবাসকারী মানুষের গড় বয়স ১০ শতাংশ।গবেষণায় বলা হয়েছে,করোনার ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত অঞ্চল গুলির মানুষের আয়ুতে প্রভাব ফেলবে আরো বেশি। এই গবেষণায় এক ধরনের হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে, ভবিষ্যতে পরিস্থিতি খুবই মারাত্মক হবে যদি আর্থ – সামাজিক পরিস্থিতি, স্বাস্থ্যব্যবস্থা এবং শিক্ষার ক্ষেত্রে বিশ্বব্যাপী সংস্কার না করা হয়।
এই গবেষণার একটি অংশ চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের এশিয়ান ডেমোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক গিলিউম মারুফ এর বক্তব্য, ‘ আয়ুতে করোনা ভাইরাস এর প্রভাব সম্ভবত ইতিমধ্যেই অনুভূত হয়েছে, যা মারাত্মক ভাবে প্রভাবিত হয়েছে।’









