২০ হাজারের নিচে সক্রিয় আক্রান্তের সংখ্যা, বাংলায় সুস্থতার হার ৯৭.৪৭%

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০ হাজারের নিচে সক্রিয় আক্রান্তের সংখ্যা, বাংলায় সুস্থতার হার এখন ৯৭.৪৭%। গত কয়েকদিনের পরম্পরা বজায় রেখে রাজ্যের জেলায় জেলায় ব্যাপকভাবে বেড়েছে সুস্থতার হার। ৭ টি জেলায় কারও মৃত্যু হয়নি এদিন। কড়া বিধি নিষেধের কারনেই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত কয়েকদিনে সুস্থতার হার বেড়েছে বেশ কয়েক শতাংশ। ধিরে ধিরে স্বাভাবিক হচ্ছে রাজ্যের জনজীবন।

আরও পড়ুনঃ করোনার তৃতীয় ওয়েভে শিশুরা কি বেশি সংক্রমিত হবে? কি বললেন এইমস ডিরেক্টর

৮ই জুন রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন মাত্র ১ হাজার ১০৯ জন, মৃত্যু হয়েছে ২৭ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৫২৮ জন, মৃত্যু হয়েছে ২১ জনের। হাওড়া, হুগলী, দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও সংক্রমণ কমেছে তাৎপর্যপূর্ণ ভাবে। এদিন রাজ্যের সবথেকে কম সংক্রমণ ধরা পড়েছে কালিম্পং জেলায়। এই জেলাতে করোনা সংক্রামিত হয়েছেন মাত্র ২৭ জন। তাঁর পরেই স্থান পুরুলিয়ার, মাত্র ২৯ জনের দেহে পাওয়া গিয়েছে সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩৭ হাজার ৪৪৬ জন। ২০ হাজারের নিচে সক্রিয় আক্রান্তের সংখ্যা, রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১৯ হাজার ৯২৫ জন। রাজ্যজুড়ে গত ২৪ ঘন্টায় ৯৮ টি মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৬০। গত ২৪ ঘন্টায় বাংলায় সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২৯০ জন।

আজকের ১২ হাজার ২৯০ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লক্ষ ১ হাজার ৬১ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৬০ হাজার ১৭৬ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৯ লক্ষ ৭৯ হাজার ৯৬৩ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১.০৭ শতাংশ। বাংলায় সুস্থ হয়ে উঠলেন ৯৭.৪৭ শতাংশ করোনা আক্রান্ত, বলছে আজকের বুলেটিন। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান।

৮ই জুন ২০২১ পর্যন্ত পশ্চিমবঙ্গের করোনা ভাইরাসের সার্বিক তথ্য
৮ই জুন ২০২১ পর্যন্ত পশ্চিমবঙ্গের করোনা ভাইরাসের সার্বিক তথ্য

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন