নজরবন্দি ব্যুরো: করোনার তৃতীয় ওয়েভে শিশুরা কি বেশি সংক্রমিত হবে? কি বললেন এইমস ডিরেক্টর করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা কমতেই দেশে এখন চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে পরবর্তী কবিদের সংক্রমণ অর্থাৎ তৃতীয় ঢেউ। এই তৃতীয় ঢেউয়ের কথা যখন উঠছে তখন সবার প্রথমে যাদের নাম আসছে তারা হল শিশু অর্থাৎ এই তৃতীয় ঢেউয়ে আশঙ্কা করা হচ্ছে যে শিশুরাই সবচেয়ে বেশি সংক্রমিত হবে আর এটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশবাসীর।
আরও পড়ুনঃ বৈঠকে না গিয়ে দলবিরোধী পোস্ট, ফের তৃণমূলে ফেরার জল্পনা উস্কে দিলেন রাজীব।
এবার দ্বিতীয় ঢেউ এবং শিশুদের সংক্রমণ এই নিয়েই কথা বললেন এইমসের ডিরেক্টর ডাক্তার গুলেরিয়া। তিনি সাংবাদিক সম্মেলনে জানান করণা তৃতীয় ঢেউ শিশুদের মধ্যে বেশি সংক্রমণ হবে এমন কোনো তথ্য-প্রমাণ এই মুহূর্তে কারো কাছে নেই। আর তিনি নিজেও বিশ্বাস করেন যে করোনার তৃতীয় ঢেউ গভীরভাবে শিশুদের ওপর প্রভাব ফেলবে না। তাই তিনি দেশের সমস্ত মাতাপিতা দের অযথা চিন্তা করতে বারণ করেছেন।
করোনার তৃতীয় ওয়েভে শিশুরা কি বেশি সংক্রমিত হবে? কি বললেন এইমস ডিরেক্টর অপরদিকে করোনার প্রথম এবং দ্বিতীয় ধরে দেখা গেছে শিশুরা সংক্রামিত হয়েছেন বটে কিন্তু তাদের পরিমান খুব একটা বেশি নয়। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বয়স্কদের থেকে বেশ খানিকটা বেশি ফলে তৃতীয় ঢেউ যে খুব বেশি করে শিশুরা আক্রান্ত হবেন এমন কোন বাস্তবতা কিন্তু নেই।



