নজরবন্দি ব্যুরোঃ বাংলায় করোনা আক্রান্ত ৫৭৫, সব জেলাতেই আক্রান্তের সংখ্যা ১০০-র নিচে। বাংলায় দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে থাকলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তাই সে কথা মাথায় রেখেই আগামী ১৫ই অগাস্ট পর্যন্ত নতুন গাইডলাইন বেঁধে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সাথে নাইট কার্ফু। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ সবকিছু। জনগন নির্দেশিকা না মানলে চলছে ধরপাকড় সাথে জরিমানা।
আরও পড়ুনঃ এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে ফরওয়ার্ড ব্লক! যা এর আগে কোন রাজনৈতিক দল নিতে পারেনি


রাজ্যের সবকটি জেলাতেই এদিন ১০০-র নিচে সংক্রমণ দেখা গিয়েছে। সব থেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এরপর রয়েছে কলকাতা, এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৬১ জন, মৃত্যু হয়েছে ১ জনের। তারপরেই রয়েছে দার্জিলিং। পাহাড়ি জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৪৯ জন। মৃত্যু মুক্ত এই জেলা। ঠিক এরপরেই রয়েছে নদীয়া। নদীয়াতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪৮ জন, মৃত্যু হয়েছে ৩ জনের।
বাংলায় করোনা আক্রান্ত ৫৭৫, সব জেলাতেই আক্রান্তের সংখ্যা ১০০-র নিচে।
আজ বাংলায় করোনা আক্রান্ত ৫৭৫। আজকের আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৯ হাজার ২৯৫ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭৩৪ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৫ লক্ষ ৩৩১ জন। রাজ্যে এদিন করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের।
যা নিয়ে বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১৬১। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৩৩ হাজার ২১৫। ২রা অগাস্ট রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৫৮ লক্ষ ০৭ হাজার ৩০৬ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.১১ শতাংশ। এখানে ক্লিক করে দেখুন সার্বিক পরিসংখ্যান।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



