এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে ফরওয়ার্ড ব্লক! যা এর আগে কোন রাজনৈতিক দল নিতে পারেনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে ফরওয়ার্ড ব্লক! যা গ্র্বৃহীত হবে ভারতীয় ফরওয়ার্ড ব্লকের জাতীয় পরিষদের বৈঠকে আগামী ২০২১এর ডিসেম্বরে। আর এই বৈঠক ঘিরেই সৃষ্টি হতে চলেছে এক ঐতিহাসিক পদক্ষেপ। যা এর আগে ভারতীয় রাজনীতিতে কোন পার্টির হয়নি।

আরও পড়ুনঃ বিনা যুদ্ধে জিতলেন জহর…আজই দিল্লি যাচ্ছেন মমতার ‘সারপ্রাইজ’ সাংসদ

সূত্রের খবর সোমবার ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটি একটি বিজ্ঞপ্তি জারি করেছে আর সেই বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। জাতীয় পরিষদের বৈঠকে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে গড়া দলের কি সিদ্ধান্ত নেবে ? ফরওয়ার্ড ব্লক সূত্রের খবর, যে সিদ্ধান্ত জাতীয় পরিষদের বৈঠকে ভুবনেশ্বরে নেওয়া হবে, তারমধ্যে প্রধান দুটি সিদ্ধান্ত হল, প্রথমটি দলের পতাকা। আর দ্বিতীয় টি হল দলীয় বিভিন্ন শাখা সংগঠনের পদে অবসরের সময়সীমা।

অর্থাৎ দলীয় পদে থাকতে গেলে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত থাকতে পারবে। এক কথায় এই ধরনের সিদ্ধান্ত ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন। কারণ এখন পর্যন্ত ভারতের কোন রাজনৈতিক দলে পদে থাকার ক্ষেত্রে নির্দিষ্ট বয়স সীমার কথা বলা নেই।

এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে ফরওয়ার্ড ব্লক!
এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে ফরওয়ার্ড ব্লক!

উল্লেখ্য এই ফরওয়ার্ড ব্লক দলেই পশ্চিমবঙ্গ শাখার সাধারন সম্পাদকের পদে আমৃত্যু ছিলেন অশোক ঘোষ। তিনি ১৯৫১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি । যা গোটা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা সর্বকালীন রেকর্ড। কিন্তু প্রশ্ন উঠছে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সিপিআইএমের শরিক তথা নেতাজির হাতে তৈরি এই দল?

এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে ফরওয়ার্ড ব্লক!

রাজ্য রাজনীতিতে এবং কেন্দ্রীয় রাজনীতিতে ফরওয়ার্ড ব্লক এখন লোকসভায় এবং বিধানসভায় শুন্য। তাই নতুন প্রজন্মকে পার্টির নেতৃত্বে তুলে আনার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করছেন ফরওয়ার্ড ব্লকের অনেক নেতায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত