নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে অব্যাহত সংক্রমনের গতির মাঝে কিছুটা কমল মৃত্যু সংখ্যা!তবে সংক্রমণের গতি অব্যাহত থাকলেও সুস্থতার হার বেড়েছে ততোধিক গতিতে। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বাড়ে সংক্রমণের গতি। কিন্তু বর্তমানে স্বস্তি বাড়ছে জেলায় জেলায়।
আরও পড়ুনঃ হুগলিতে দাঁড়িয়ে কল্যাণকে তীব্র আক্রমন শুভেন্দুর, নজরবন্দি ‘২১ নির্বাচন!
দুর্গাপুজো তথা বাঙালির এই উৎসব মাসের আবহে যতটা করোনা সংক্রমন বৃদ্ধি পেতে পাশে বলে আশঙ্কা করা হচ্ছিল তা হয়নি। বরং ধাপে ধাপে কমছে সংক্রমণের গতি আর বাড়ছে সুস্থতার সংখ্যা। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৬২৬ জন।
অব্যাহত করোনা সংক্রমণের গতি, মৃত্যু। আজকের ৩ হাজার ৬২৬ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ১৩১ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ২৫ হাজার ৫৯৯ জন। যা গতকালের থেকে ২৭৪ জন কমেছে। রাজ্যে দ্রুত বাড়ছে সুস্থতার হার সামান্য হলেও কমছে করোনা ভাইরাসের দাপট।কিছুটা স্বাভাবিক হওয়ার পথে বাংলা।
এদিকে মৃত্যুর গড় সেই ৫০ থেকে ৫৫ জনের মধ্যেই রয়েছে। সবথেকে বেশি মৃত্যু হচ্ছে যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাঁদের। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৯২৩ জনের। মৃত ৭ হাজার ৮৭৩ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫০ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৯৯০ জন। আজকের ৩ হাজার ৮৫০ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৪৯ হাজার ১৩১ জন।
এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৪ হাজার ১৫৯ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লক্ষ ৩৪ হাজার ১০৩ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৬০ হাজার ৩৭৯ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.২৭ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯২.৫৪ শতাংশ। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।



