নজরবন্দি ব্যুরো: প্রথমে করোনা ভাইরাস তারপর মাঙ্কিপক্স আর আবার ‘ল্যাঙ্গিয়া’ ভাইরাসে আতঙ্ক ছড়াল চিনে।ইতিমধ্যে চিনে এই ল্যাঙ্গিয়া হেনিপাভাইরাসে ৩৫ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন:পেশাদার টেনিসকে বিদায় জানাতে চলেছেন সেরেনা উইলিয়ামস
জানা গিয়েছে, চিনের হেনান এবং শানডং প্রদেশের বাসিন্দাদের শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। পশুর দেহ থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় এই ভাইরাস। তাইওয়ান সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের তরফে জানানো হয়েছে, চিনের দুই প্রদেশে মোট ৩৫ জন ল্যাঙ্গিয়া হেনিপাভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।

যাদের মধ্যে ২৬ জনই শুধুমাত্র ল্যাঙ্গিয়ায় সংক্রমিত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিপা ভাইরাসের মতোই এই হেনিপাভাইরাস বাদুরের থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।তবে এখনই আতঙ্কিত না হওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কার্যত নেই বললেই চলে। আসলে ক্রমাগত একের পর এক ভাইরাসের দাপটে উদ্বিগ্ন হয়ে পড়ছেন সাধারণ মানুষ।
করোনা এবং মাঙ্কিপক্স পর এবার ‘ল্যাঙ্গিয়া’ ভাইরাসে আতঙ্ক, আক্রান্ত হয়েছেন ৩৫জন

এশিয়া এবং অস্ট্রেলিয়ায় এর প্রভাব বেশি পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, খাবার, পানীয় জল কিংবা পরিবেশের মাধ্যমে অন্য প্রাণীর থেকে মানুষের দেহে ছড়াতে পারে এই হেনিপাভাইরাস।জ্বর, ক্লান্তি, সর্দি-কাশি, খিদে না পাওয়া, পেশীতে ব্যথা এবং বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয়। তবে উদ্বেগের বিষয় হল, এই ভাইরাসের সংক্রমণ রুখতে এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন তৈরি হয়নি।



