করোনা নিয়ে নয়া গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা নিয়ে নয়া গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মারণ ভাইরাস করোনা কি শুধু ফুসফুসেরই ক্ষতি করে? করোনা ভাইরাসের দাপটে নাজেহাল বিশ্ববাসি। এতো দিন জানা যাচ্ছিল মারণ ভাইরাস শুধু ফুসফুসের ক্ষতি করে। কিন্তু গবেষণায় উঠে এসেছে নয়া তথ্য। নয়া গবেষণার মাধ্যমে জানা গেছে, কেবল ফুসফুস নয়, কিডনি ও হৃদরোগের সমস্যাও হতে পারে কোভিড-১৯ এর জেরে।স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের বক্তব্যে সামনে এল চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুনঃ ফের শক্তি ক্ষয় বিজেপি-র। একঝাঁক কর্মী যোগ দিলেন তৃণমূলে।

রবিবার স্বাস্থ্যমন্ত্রী জানান, এই নয়া গবেষণার বিষয়ে কেন্দ্র সরকার অবগত রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়, মানব সমাজের উপর এবং মানুষের শরীরের করোনার প্রভাব কতটা? এবং এই বিষয়ে কেন্দ্রের পরিকল্পনা কি? উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, এই নতুন গবেষণার উঠে আসা তথ্য আমরা জানি। গবেষণায় জানা গেছে এই মারণভাইরাস শুধু শ্বাসজনিত সমস্যার সৃষ্টি করে এমনটা নয়।

এর প্রভাব হৃদযন্ত্র ও কিডনির উপরেও পরতে পারে। হর্ষ বর্ধন আরও বলেন, নয়া গবেষণা থেকে বোঝা গেছে, করোনা ভাইরাসের ফলে কি কি ধরনের সমস্যা শরীরে হতে পারে। যদিও এই প্রকারের গবেষণা খুব কম সংখ্যক নমুনার উপরে করা হয়েছে। তাই এই সমীক্ষার উপর ভিত্তি করে কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু এই সমস্যা যে কোন সময়ে গুরুতর আকার নিতেই পারে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিষেশজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যারা এই বিষয় গুলির ওপরে কাজ করবেন।

করোনা নিয়ে নয়া গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! এবং সরকারের তরফে আইসিএমআর-এর মতো প্রতিষ্ঠানগুলিকে আর্জি জানানো হয়েছে এই বিষয় নিয়ে সক্রিয় অধ্যয়ন করার জন্য। এদিন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সকলের কাছে অনুরোধ করে বলেন, মাস্ক ব্যবহার করার জন্য। ধর্মীয় স্থানেও জাতে কেউ মাস্ক না খোলেন তারই অনুরোধ করেছেন তিনি। তিনি বলেন, ভগবান মাস্ক পরাকে নিষিদ্ধ করেননি। তাই মাস্ক ব্যবহার করুন। শুধু ধর্মীয় স্থানীই নয় যে কোন জনবহুল এলাকাতেই মাস্ক পরুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত