ফের শক্তি ক্ষয় বিজেপি-র। একঝাঁক কর্মী যোগ দিলেন তৃণমূলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের শক্তি ক্ষয় গেরুয়া ব্রিগেডের। বিজেপি ছেড়ে এক ঝাঁক নেতা কর্মী যোগ দিলেন তৃনমূলে। নদীয়া জেলার বহু বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূলে। বাইপাসের ধারে তৃণমূল সদর কার্যালয়ে এসে তারা যোগদান করেন তৃণমূলে। এদের মধ্যে কেউ প্রাক্তন মন্ডল বা ব্লকের সভাপতি, কেউ আবার জেলা কমিটির প্রাক্তন সদস্য। সংখ্যাটা নেহাত কম নয়। মোট ১ হাজার বিজেপি সমর্থক যোগ দিলেন তৃণমূলে।

আরও পড়ুনঃ লক্ষ্য বাংলার ক্ষমতা দখল। কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন বাংলার আরও তিন বিজেপি সাংসদ।

ফের শক্তি ক্ষয় গেরুয়া ব্রিগেডের। তৃণমূল ভবনে বিজেপি থেকে আগত নেতা কর্মী সমর্থক দের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন তৃণমূলের অন্যতম মুখপত্র ওমপ্রকাশ মিশ্র, রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। মূলত বিজেপি নেতৃত্বের ওপর আস্থা হারিয়েই এই বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকরা যোগ দান করেন তৃণমূলে বলে খবর।

আচমকাই এই বিপুল শক্তিক্ষয়ে কিছুতা সংকটে পরেছে নদীয়া জেলা বিজেপি। সামনেই বিধানসভা নির্বাচন। তাঁর আগে এভাবে শক্তিক্ষয় হতে থাকলে যে সমুল বিপদ তা ভালই টের পাচ্ছে বিজেপি নেতৃত্ব। কারন লোকসভা নির্বাচনের পর রাজ্যের উপনির্বাচন গুলোতে ব্যাপক ভাবে জিতেছে তৃণমূল। তাছাড়া লোকসভা নির্বাচনে বিপুল ভাবে জেতার পর দিল্লীর নির্বাচন বুঝিয়েছে লোকসভা আর বিধানসভার ভোট এক নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত