লক্ষ্য বাংলার ক্ষমতা দখল। কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন বাংলার আরও তিন বিজেপি সাংসদ। #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্য বাংলার ক্ষমতা দখল। কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন বাংলার আরও তিন বিজেপি সাংসদ। মুকুল রায় কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদে বসানোর পর ফের নতুন চমক দিতে চলেছে বিজেপি। বাংলা থেকে তিন সাংসদ কে মন্ত্রী করা হতে পারে নভেম্বরের মধ্যেই। সর্বভারতীয় বিজেপি সূত্রে এই খবর পাওয়া গেছে। এই খবরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই তিনজনের মধ্যে একজন তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দিয়ে সাংসদ হয়েছেন।

আরও পড়ুনঃ রাজ্যে করোনা তাণ্ডবে ফের মৃত্যু ৬০ জনের। দেখুন আজকের বুলেটিন।

সূত্রের খবর মূলত বিরোধী শিবির কে বার্তা দিতেই এই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় বিজেপি। ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা এই সিদ্ধান্তের মাধ্যমে বিজেপি বিরোধী দলগুলোর কাছে প্রচ্ছন্ন বার্তা দেওয়া হচ্ছে যে বিজেপি-তে যোগদান করলে স্বাগত, মাথায় করে রাখা হবে! কিন্তু কারা হবেন বাংলা থেকে মন্ত্রী?

লক্ষ্য বাংলার ক্ষমতা দখল। সূত্রের খবর ৩ জন সাংসদ কে নিয়ে আলোচনা হচ্ছে, ভোটারদের ওপর তাঁর প্রভাব বিবেচনা করে। এই তিনজনের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য নাম বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। সূত্রের খবর শান্তনু কে মন্ত্রী করে মতুয়া সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দেবে বিজেপি। রাজ্যজুড়ে বেশ কিছু বিধানসভা এলাকায় ভাল প্রভাব রয়েছে মতুয়াদের। সেই বিরাট ভোট ব্যাঙ্কের বড় অংশ সমর্থন করে তৃণমূল কে। বিজেপি মূলত টার্গেট করছে তৃণমূলের সেই ভোট ব্যাঙ্কে ভাগ বসানোর।

তালিকার দ্বিতীয় উল্লেখযোগ্য নাম নিশীথ প্রামানিক। নিশীথ উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায়ের নেতা। আর উত্তরবঙ্গে ভাল ফল করার প্রত্যাশায় রয়েছে গেরুয়া ব্রিগেড। তাই উত্তরবঙ্গে ভাল ফল করতে গেলে নিশীথের ১০০% যোগদান প্রয়োজন। সে কারনেই নিশীথ প্রামানিক কে মন্ত্রী করা হবে বলে খবর।

আরও একটি নাম রয়েছে তালিকায়। তিনিও একটি বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধি। তিনি হলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জনজাতিদের প্রতিনিধি। মতুয়া, রাজবংশী এবং জনজাতিদের নিশ্ছিদ্র জনসমর্থন ভোট ব্যাঙ্ক কে টার্গেট করতে চলেছে গেরুয়া ব্রিগেড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন