শেষ হয়েও হলনা শেষ, ফের সংক্রমণ চীনে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শেষ হয়েও হলনা শেষ, চীনে উত্তরাঞ্চলীয় শহর শিজিয়াজুয়াংয়ে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় ১ কোটি ১০ লাখের বেশি মানুষকে লকডাউনের আওতায় নিয়ে এল চিন। বাসিন্দারা শহর থেকে কোথাও যেতে পারবেন না এবং সেখানকার স্কুল ,কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা করা হয়েছে।এই খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তরফ থেকে জানা গিয়েছে। বিবিসি’র খবরে বলা হয়েছে, ৫ হাজারের বেশি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যাতে সব বাসিন্দার করোনা পরীক্ষা করা সম্ভব হয়।

আরও পড়ুনঃ চাকুরী প্রার্থীদের জন্য সুখবর, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

চিনে গত পাঁচ মাসের মধ্যে নতুন করোনায় আক্রান্তের সংখ্যা এটিই সবচেয়ে বেশি। কঠোর পদক্ষেপের মাধ্যমে সংক্রমণ অনেকটাই ঠেকিয়ে রাখতে পেরেছিল চিন। এ সব পদক্ষেপের মধ্যে অন্যতম হল নতুন ক্লাস্টার শনাক্তের পর ব্যাপক হারে পরীক্ষা। এমনকি আকারে তা যদি ক্ষুদ্র হয় তাও। ইতিমধ্যেই শিজিয়াজুয়াং শহরটি যে প্রদেশে অবস্থিত সেই হেবেই প্রদেশে বৃহস্পতিবার ১২০ জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

শেষ হয়েও হলনা শেষ, উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চিনের উহান শহরেই করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। পরে তা বৈশ্বিক মহামারিতে রূপ নেয়।চিনের শহরে এমন সময়ে লকডাউন জারি করা হয়েছে যখন এই দেশ নববর্ষ পালনের প্রস্তুতি নিচ্ছে। নববর্ষ উপলক্ষে দেশের বহু মানুষ নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাতে অন্যান্য স্থানে ভ্রমণ করে থাকেন।এই বছর অশিজিয়াজুয়াং শহরের বাসিন্দারা তাঁদের শহর ছাড়তে পারছেন না। ইতিমধ্যেই বাস, ট্রেন চলাচল বন্ধ এবং অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত