পূর্ব মেদিনীপুরে ব্যাপক করোনা সংক্রমন, সাত দিন লকডাউন দার্জিলিং।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পূর্ব মেদিনীপুরে ব্যাপক করোনা সংক্রমন, সাত দিন লকডাউন দার্জিলিং। রাজ্যের হাতে গোনা ২ – ৩ টি জেলা বাদ দিয়ে সব জেলাতেই কার্যত বায়ুবেগে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। প্রায় প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া বা দক্ষিন ২৪ পরগণার সাথে সম্প্রতি পাল্লা দিতে শুরু করেছে দার্জিলিং দক্ষিন দিনাজপুর বা মালদার মত উত্তরের জেলাগুলি।

আরও পড়ুনঃ আগস্টেই সিপলা বাজারে আনতে চলেছে করোনা রোধের ওষুধ।

এদিন রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৪ জন! নতুন ২ হাজার ৪০৪ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৭৭ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ৪২ টি। ৪২ জন কে নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩২ ।পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১২৫ জন। এদিনের ২ হাজার ১২৫ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৬৫৪ জন। এদিন ২হাজার ১২৫ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৩.২৪ শতাংশ করোনা আক্রান্ত।

অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৯ হাজার ৩৯১ জন।অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ২৩৭ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১৫ হাজার ৬২৮। এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৭ লক্ষ ৮৯ হাজার ১৪০। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৮ হাজার ৭৬৮ জনের।

পূর্ব মেদিনীপুরে ব্যাপক করোনা সংক্রমন, সাত দিন লকডাউন দার্জিলিং। জেলা গুলির মধ্যে কলকাতার অবস্থা সবথেকে শোচনীয়। কলকাতায় এদিন আক্রান্ত হয়েছেন ৭২৭ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। উত্তর-দক্ষিণ ২৪ পরগণা এবং হাওড়া হুগলীর পাশাপাশি এদিন ব্যাপক হারে সংক্রমণ বেড়েছে পূর্ব মেদিনীপুর এবং দার্জিলিং এ। পূর্ব মেদিনীপুরে এদিন আক্রান্ত হয়েছেন ১০০ জন। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬৮ জন। দার্জিলিং এ আজ আক্রান্ত হয়েছেন ৬১ জন। জেলায় আক্রান্তের সংখ্যা এখন ১৬৮২। দার্জিলিং জেলায় গত কয়েকদিন লাগাতার সংক্রমণের জেরে আগামী ৭ দিনের জন্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন জারি থাকবে দার্জিলিং, মিরিক, কার্শিয়াং পুরসভায়। দেখুন আজকের জেলা ভিত্তিক পরিসংখ্যান।

https://najarbandi.in/corona-virus-in-west-bengal-district-wise-update-and-lockdown-news-25-july/

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন