আগস্টেই সিপলা বাজারে আনতে চলেছে করোনা রোধের ওষুধ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাজারে আসতে চলেছে করোনা ভাইরাসের ওষুধ সিপ্লেনজা। ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া-র ছাড়পত্র পাওয়ার পরেই এই ওষুধ বাজারে আনতে চলেছে সিপলা। জানা যাচ্ছে আগামী মাসেই বাজারে মিলবে সিপ্লেনজা। ওষুধ সংস্থা সিপলা জানিয়েছে, এর আগে বাজারে করোনা রোধের যে ওষুধ পাওয়া যাচ্ছিল তার থেকে অনেকটাই কম দামে বাজারে মিলবে সিপ্লেনজা।

আরও পড়ুনঃ একদিনেই মৃত্যু ৪২ জনের; আজ আক্রান্ত ২৪০৪ #Exclusive

ভারতীয় বাজারে এই ওষুধের দাম ট্যাবলেট প্রতি ৬৮ টাকা ধার্য্য করা হয়েছে। জানা যাচ্ছে, সংক্রমণের সামান্য উপসর্গ থাকলেও এই ওষুধটি খাওয়া যাবে। এটির দাম আগের ওষুধের থেকে অনেকটা কম হওয়ায় সাধারন মানুষের কিছুটা হলেও সুবিধা হবে। এর আগে করোনা রোধের জন্য বাজারে পাওয়া যাচ্ছিল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস ফ্যাবিফ্লু। যার ট্যাবলেট প্রতি দাম ধার্য্য করা হয়েছিল ১০৩ টাকা। পরবর্তী সময়ে সেই দাম কমিয়ে ৭৫ টাকা করা হয়।

মৃদু ও মাঝারি উপসর্গের রোগীদের জন্য ব্যবহার করা হত গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস ফ্যাবিফ্লু। এবার ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া-র ছাড়পত্র পেয়ে অনেক কম দামে একই ওষুধ বাজারে আনতে চলেছে সিপলা কোম্পানি। নাম দেওয়া হয়েছে সিপ্লেনজা। সিপ্লেনজা প্রস্তুত এবং বাজারে আনতে সংস্থার সাথে কাজ করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি।

ডিজিসিআই-এর পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। গবেষকরা জানিয়েছেন, ফ্যাভিপিরাভির দেহের কোষগুলিকে কোভিড-১৯ এর থেকে রক্ষা করে। ভারতের সাথে চিন ও জাপান ফ্যাভিপিরাভির ছাড়পত্র দিয়েছে। জানা যাচ্ছে বিশ্বের একাধিক দেশে খুব সহজেই এই ওষুধটি পাওয়া যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন