সুস্থ প্রায় ৬৭% আক্রান্ত! একদিনে সংক্রমণ কমল রাজ্যের ১৩ টি জেলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুস্থ প্রায় ৬৭% আক্রান্ত! একদিনে সংক্রমণ কমল রাজ্যের ১৩ টি জেলায়। গত ৩ মাস ধরে রাজ্য জুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বাড়ছে মৃত্যু সংখ্যাও। তাঁর ওপর কদিন আগে রাজ্য সরকারে পক্ষ থেকে গোষ্ঠী সংক্রমণের ঘোষণা করা হয়েছে। ঘোষণা করেছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এখন দিন পিছু গড়ে প্রায় ৪০ জনের মৃত্যু হচ্ছে। আক্রান্ত হচ্ছেন প্রায় ২২০০ জন। জেলায় জেলায় বাড়ছে করোনার দাপট। সাথে রয়েছে গোষ্ঠী সংক্রমনের আতঙ্ক। তবে সব কিছুকে ছাপিয়ে আজ জেলার চিত্র টা বেশ স্বস্তি জনক।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ঘোষণার ১ ঘন্টার মধ্যেই বাতিল! লকডাউনের দিন বদল রাজ্যে!

আজ রাজ্যের বুলেটিন অনুযায়ী আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩৪ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১০৫ জন। যাঁদের নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২২ জন। এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৬.৭৪ শতাংশ করোনা আক্রান্ত। এই হার বেড়ে যাওয়ার পেছনে ভূমিকা নিয়েছে রাজ্যের ১৩ টি জেলা। এদিন এক ধাক্কায় চিকিৎসাধীন আক্রান্ত কমেছে রাজ্যের ১৩ টি জেলায়।

সুস্থ প্রায় ৬৭% আক্রান্ত! একদিনে সংক্রমণ কমল রাজ্যের ১৩ টি জেলায়। রাজ্যের এই ১৩ টি জেলা হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিন দিনাজপুর, মালদা, নদীয়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, এবং দক্ষিন ২৪ পরগণা। পাশাপাশি কলকাতাতে এদিন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা গতকালের থেকে না কমলেও বাড়েনি এদিন। অন্যদিকে ঝাড়গ্রাম করোনা মুক্ত জেলার শিরোপা দখল করেছে দশদিন আগেই।

আরও পড়ুনঃ মৃত্যু মিছিলের মাঝে শান্তির আবহ! করোনায় স্বস্তির আপডেট দিল রাজ্য!

ভয়ঙ্কর সংক্রমণের আবহে সুখবর; এক ধাক্কায় সংক্রমণ কমল রাজ্যের ১৩ টি জেলায়। দার্জিলিং এ এদিন আক্রান্ত হয়েছেন ৬২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮৭ জন। কালিম্পং জেলায় এদিন আক্রান্ত হননি কেউ আর সুস্থ হয়েছে ২ জন।জলপাইগুড়ি জেলাতে এদিন আক্রান্ত হয়েছেন ৩২ জন আর সুস্থ হয়েছেন ৭৮ জন। দক্ষিন দিনাজপুর জেলায় এদিন আক্রান্ত হয়েছেন ৫ জন সুস্থ হয়েছেন ১৩ জন। মালদায় এদিন আক্রান্ত হয়েছেন ১৯ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৫৬ জন। নদীয়া তে এদিন আক্রান্ত হয়েছেন ২১ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৪৫ জন।

পশ্চিম বর্ধমানে এদিন আক্রান্ত হয়েছেন ২৩ জন সুস্থ হয়েছেন ৭৭ জন। পূর্ব বর্ধমানে এদিন আক্রান্ত হয়েছেন ২৭ জন আর সুস্থ হয়েছেন ৩৯ জন। পশ্চিম মেদিনীপুরে এদিন আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন ১৩ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ২১ জন। পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন ১৪ জন আর সুস্থ হয়ে উঠেছে ৬৮ জন। হাওড়া জেলাতে আজ আক্রান্ত হয়েছেন ১৪৫ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ২২৪ জন। এবং দক্ষিন ২৪ পরগনায় আজ আক্রান্ত হয়েছেন ১৭৮ জন আর সুস্থ হয়ে উঠেছেন ১৮২ জন।দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

https://najarbandi.in/corona-virus-in-west-bengal-district-wise-details-28-july/

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন