নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর ঘোষণার ১ ঘন্টার মধ্যেই বাতিল! লকডাউনের দিন বদল রাজ্যে! ৩১ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। করোনার অব্যাহত গতিতে লাগাম লাগাতেই এই উদ্যোগ। কিন্তু ঘোষণার এক ঘন্টার মধ্যেই ফের বদলে গেল লকডাউনের দিন। রাজ্যের হাতে গোনা ২ – ৩ টি জেলা বাদ দিয়ে সব জেলাতেই কার্যত বায়ুবেগে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। প্রায় প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া বা দক্ষিন ২৪ পরগণার সাথে সম্প্রতি পাল্লা দিতে শুরু করেছে দার্জিলিং দক্ষিন দিনাজপুর বা মালদার মত উত্তরের জেলাগুলি। এই অবস্থায় ফের লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ চরম সংকটে রাজ্যের আইসিটি কম্পিউটার শিক্ষক-শিক্ষিকারা!


মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সপ্তাহে দু’দিন করে লকডাউন চলবে আগামী ৩১ অগস্ট পর্যন্ত। তিনি তারিখ ঘোষণা করে দেন কবে কবে রাজ্যে লকডাউন পালন করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২ – ৫ – ৮ – ৯ – ১৬ – ১৭ – ২২ – ২৩ এবং ২৯ ও ৩০ আগস্ট রাজ্য সম্পূর্ণ লকডাউন থাকবে।প্রথম ঘোষণায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যে শনি ও রবিবার পূর্ণ লকডাউন পালন করা হবে। সেই মতই দিন ক্ষন স্থির করা হয়েছে। তবে দুটি শনিবার এই নিয়ম কার্যকর করা হচ্ছে না বলেও জানান তিনি। ১ লা আগস্ট ইদের জন্য এবং ১৫ই আগস্ট শনিবার স্বাধীনতা দিবস এর কারনে।
আরও পড়ুনঃ মৃত্যু মিছিলের মাঝে শান্তির আবহ! করোনায় স্বস্তির আপডেট দিল রাজ্য!
এক ঘন্টা পরে এই ঘোষণা কিছুটা বদলে গেছে। নতুন তালিকায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগস্টে ৯ দিন লকডাউন কার্যকর থাকবে। তারিখ গুলি হল ২ – ৫ – ৮ – ৯ – ১৬ – ১৭ – ২৩ – ২৪ ও ৩১! গণেশ চতুর্থীর মতো কিছু উৎসব ক্যালেন্ডারে মার্ক করা ছিল না। তাই প্রথম তালিকা করতে ভুল হয়েছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী!


উল্লেখ্য গতকাল রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১২ জন! নতুন ২ হাজার ১১২ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩০ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। গতকালের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ৩৯ টি। ৩৯ জন কে নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ ।পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৬৬ জন। এদিনের ২ হাজার ১৬৬জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৯১৭ জন। এদিন ২ হাজার ১৬৬ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৫.৬২ শতাংশ করোনা আক্রান্ত।
অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৯ হাজার ৫০২ জন।অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত কমেছে ৯৩ জন। অন্যদিকে রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১৭ হাজার ৫ টি। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৮ লক্ষ ২২ হাজার ১৯০। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৯ হাজার ১৩৫ জনের।







