ভয়াবহ সংক্রমণের আবহে ১৭ আসনে ভোট উত্তর ২৪ পরগণায়! কি বলছে তথ্য?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভয়াবহ সংক্রমণের আবহে ১৭ আসনে ভোট উত্তর ২৪ পরগণায়! কি বলছে জেলার কোভিড তথ্য? কতটা প্রস্তুত প্রশাসন? এদিনও রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে। সংক্রমণের ধাক্কা লেগেছে উত্তর থেকে দক্ষিণে, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৪ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০২ জন।

আরও পড়ুনঃ রেকর্ড ভাঙা সংক্রমণ বাংলায়, ২৪ ঘন্টায় ৪৬ টি মৃত্যুর সাথে আক্রান্ত প্রায় ১০ হাজার।

উত্তর ২৪ পরগণাতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এই জেলায় এখন পর্যন্ত সার্বিক ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ১৩৫ জন। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩১ হাজার ১১০ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ২ হাজার ৬১৮ জনের।

রাজ্যে সংক্রমণে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণার ১৭ টি আসনে ভোট গ্রহণ হতে চলেছে বৃহস্পতিবার। কিন্তু, এই জেলায় করোনা চিকিৎসার পরিকাঠামো কতটা প্রস্তুত? জেলা প্রশাসন সূত্রে খবর, বারাসাতের কদম্বগাছি জিএনআরসি হাসপাতালে ১১০টি কোভিড বেড ছিল। এখন সেটা কমে হয়েছে ১০টি। বারাসাত মেগা সিটি নার্সিংহোমে ৫০টি কোভিড বেড ছিল। এখন এখানে করোনা চিকিৎসা হচ্ছে না। তেঘড়িয়া চার্নক হাসপাতালে কোভিড বেডের সংখ্যা ছিল ১০। এখানে বন্ধ রয়েছে করোনা চিকিৎসা।

বেডের সমস্যা রয়েছে সরকারি হাসপাতালেও। করোনার প্রথম ধাক্কার সময় ৫০ টি বেড নিয়ে গোবরডাঙা হাসপাতাল চালু করে সরকার। এখন সেটা কমে ২০তে এসে ঠেকেছে। তবে এখন করোনা সংক্রমণ বাড়তে থাকায় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল ও খড়দা বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালকে ফের কোভিড হাসপাতাল করা হয়েছে। এই দুটি হাসপাতালে বেড রয়েছে যথাক্রমে ৯০ ও ৫০।

ভয়াবহ সংক্রমণের আবহে ১৭ আসনে ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার। আসনগুলি হল,  বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত