নজরবন্দি ব্যুরোঃ আজও করোনায় ৩৮ জনের মৃত্যু বাংলাদেশে। অন্দ্যদিকে সংক্রমণের তীব্রতা রুখতে জারি থাকা লকডাউনের বিধিনিষেধ শেষ হচ্ছে আগামীকাল অর্থাৎ ৩০শে মে। দ্বিতীয় দফায় লকডাউন বাড়লেও অর্ধেক যাত্রী নিয়ে চালু ছিল আন্তঃজেলা বাস পরিষেবা। গত রবিবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছিল বাংলাদেশ প্রশাসন। সেই লকডাউনের সীমা শেষ হচ্ছে আগামীকাল।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় ১৪৮ টি মৃত্যু করোনায়, বাংলায় সুস্থতার হার পেরিয়ে গেল ৯১ শতাংশ।
লকডাউন বাড়ানো হবে কিনা তা নিয়ে এখনও নতুন করে কোন ঘোষণা সামনে আসেনি। বাংলাদেশ আগেই ঘোষণা করেছিল, ভারত-বাংলাদেশ সীমান্ত ২৯ মে পর্যন্ত বন্ধ থাকবে। সেই নির্দেশেরও কোন পরিবর্তন করা হয়নি। নির্দেশ অনুযায়ী, ভারতে আটকা পড়া বাংলাদেশিরা দূতাবাস থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে দেশে ফিরতে পারবেন, তবে ৭দিন থাকতে হবে সীমান্তবর্তী কোয়ারেন্টাইন সেন্টারে। পাশাপাশি ভারতীয় দূতাবাসের কর্মীরাও বিশেষ শর্তসাপেক্ষে লকডাউনের মাঝে বাংলাদেশে আসতে পারবেন। সেটাও শেষ হচ্ছে আজ মধ্যরাতে।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল বাংলাদেশ গত ৫ এপ্রিল থেকে লকডাউনন জারি করে। মাঝে ইদ (Eid) উপলক্ষে কিছুটা শিথিল করা হয়েছিল নিষেধাজ্ঞা। পরে ১৬ তারিখ থেকে টানা লকডাউন চলছে বাংলাদেশে। এদিকে অব্যাহত বেলাগাম সংক্রমণ, বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর এখন পর্যন্ত দেশজুড়ে আক্রান্ত হয়েছেন, ৭ লক্ষ ৯৭ হাজার ৩৮৬ জন।
যার মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। আজও করোনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। যা নিয়ে সার্বিক মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে, ১২ হাজার ৫৪৯। ভাইরাসে সংক্রামিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন, ৭ লক্ষ ৩৭ হাজার ৪০৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১৮৭ জন। এখন পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসের মোট ৫৯ লক্ষ ১৫ হাজার ৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।



