নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টায় ১৪৮ টি মৃত্যু করোনায়, তবে রাজ্যের একাধিক জেলায় কমল করোনা সংক্রমণ। যদিও রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল সংক্রমণের মাত্রা কে ছাপিয়ে সুস্থতার হার বেড়েছে রাজ্যের ১৯ টি জেলায়। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী সবথেকে সংক্রামিত উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী ও কলকাতায় সংক্রামিতের থেকে সুস্থ হয়েছেন বেশি।
আরও পড়ুনঃ টক টু কেএমসি! জামিন পেয়েই ভার্চুয়ালি জনসংযোগ ফিরহাদের
গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৪১ জন, মৃত্যু হয়েছে ৩৬ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৫ জন, মৃত্যু হয়েছে ৪৪ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৮৪২ এবং ৮৯৫। এদিন হাওড়ায় মৃত্যু হয়েছে ৭ জনের এবং দক্ষিণ ২৪ পরগণা মৃত্যু হয়েছে ৮ জনের।
২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫১৪ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৫৪ হাজার ৯৫৬ জন। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ২ হাজার ৩৯৮ জন। ২৪ ঘন্টায় ১৪৮ টি মৃত্যু হয়েছে করোনায়, যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২৬৮। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৭৭৪ জন।
আজকের ১৮ হাজার ৭৭৪ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১২ লক্ষ ৩৭ হাজার ২৯০ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৬৩ হাজার ৫১৮ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লক্ষ ১ হাজার ৮১৯ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১.০১ শতাংশ। রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী ৯১.৩২ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান।









