নজরবন্দি ব্যুরোঃ বাংলায় আজ করোনা আক্রান্ত ৮৩১, কঠোর বিধিতে বাজিমাত রাজ্যের। গত কয়েকদিন ধরেই সংক্রমণের গতি ৯০০-১০০০ এর মধ্যে ওঠানামা করছে। সেটাই আজ কমে দাঁড়িয়েছে সাড়ে আটশোর নিচে। রাজ্যের ১৪ টি জেলায় কারও করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়নি এদিন। আশার কথা, সব জেলাতেই সুস্থতার হার উর্দ্ধমুখী। এদিকে রাজ্যে ৩০ই জুলাই পর্যন্ত জারি রয়েছে একাধিক বিধি নিষেধ।
আরও পড়ুনঃ রাজ্যে সমস্যা হাজারো, নালিশ জানাতে বিধায়কদের নিয়ে ‘দিল্লি চলো’ পন্থা শুভেন্দুর
রাজ্যের সবকটি জেলাতেই এদিনও ১০০-র নিচে সংক্রমণ দেখা গিয়েছেছে। দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগণা, এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৯৬ জন। কারও মৃত্যু হয়নি এদিন। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন। মৃত্যু হয়েছে ১ জনের। পূর্ব মেদিনীপুরের পর রয়েছে কল্কাতা। এই জেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৮ জন, মৃত্যু হয়েছে ২ জনের।
বাংলায় আজ করোনা আক্রান্ত ৮৩১, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনার দুই ঢেউ মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৪ হাজার ৭০৮ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১৬১ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে অনেকটাই বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৪ লক্ষ ৮২ হাজার ৯০৩ জন।
বাংলায় আজ করোনা আক্রান্ত ৮৩১, কঠোর বিধিতে বাজিমাত রাজ্যের।
বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯৫৮ জনের। যার মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ১৪ জন। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৫৫ হাজার ৫৭১। ১৪ জুলাই রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৪৯ লক্ষ ১৭ হাজার ৫০১ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৭.৯৬ শতাংশ। দেখুন সার্বিক পরিসংখ্যান।




