রাজ্যে সমস্যা হাজারো, নালিশ জানাতে বিধায়কদের নিয়ে ‘দিল্লি চলো’ পন্থা শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে সমস্যা হাজারো, সেসব নিয়ে এবার সোজা নালিশ জানাবেন কেন্দ্রে। এই মুদ্দায় ১০ বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে এমাসেই দিল্লি যেতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের পর থেকেই রাজ্যের কোন সমস্যা নিয়ে আলোচনার খাতিরে দফায় দফায় দিল্লি উড়ে যাচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা।

আরও পড়ুনঃ মমতা-শুভেন্দু দ্বৈরথ, নন্দীগ্রাম মামলা উঠবে শম্পা সরকারের এজলাসে

গত দু’মাসে বেশ কয়েকবার দিলি গিয়েছেন অধিকারী। কখনো নালিশ জানাতে বা কখনো শলা পরামর্শ করতে। এই মুহুর্তে দিল্লিতে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার মাঝেই বাংলায় বসে দিল্লি যাওয়ার পরিকল্পনা কষে ফেলেছে শুভেন্দু অধিকারী।

দলীয় সূত্রের খবর গেরুয়া শিবিরের রাজ্যের বিরুদ্ধে এবারের মুদ্দা হল, কেন্দ্রীয় প্রকল্পকে নিজের নামে চালাচ্ছে রাজ্য সরকার। সঙ্গে থাকবে বাংলায় ভোট পরবর্তী হিংসা ইস্যুও। শনিবার বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠকে নয়া পন্থা ঠিক করেছেন অধিকারী।

রাজ্যে সমস্যা হাজারো, নালিশ জানাতে দলবল নিয়ে দিল্লি যাবেন অধিকারী। 

রাজ্যে সমস্যা হাজারো, সেই কারণে গেরুয়া শিবিরের এক বিধায়কের কথায় প্রাথমিক ভাবে ঠিক হয়েছে রাজ্য থেকে ১০ বিধায়ক সঙ্গে যাবেন শুভেন্দুর। কেন্দ্রের একাধিক মন্ত্রীর সঙ্গে রাজ্যের পরিস্থিতি বিষয়ে নালিশ জানাবেন তাঁরা। ১০ জনের মধ্যে নাম উঠে আসছে অশোক লাহিড়ী, মিহির গোস্বামী, অম্বিকা রায়, মুকুটমণি অধিকারী, নির্মল ধারা,শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালের। এদিকে মুকুল রায় PAC চেয়ারম্যান হয়া প্রসঙ্গেও আগামীকাল রাজভবনে যাবেন বিজেপি বিধায়কেরা।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন