এবার থেকে বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে করোনা টিকা, দাম বেঁধে দিল কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার থেকে বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে করোনা টিকা, ১ মার্চ থেকে ৬০-ঊর্ধ্ব বয়সী এবং কোমরবিডিটি থাকা ৪৫ বছরের বেশি বয়সীরা বেসরকারি হাসপাতাল থেকেও করোনার টিকা পাবেন। সরকারি হাসপাতালে  বিনামূল্যেই টিকা পাওয়া গেলেও, বেসরকারি হাসপাতাল থেকে ভ্যারসিন নিতে গেলে টাকা দিতে হবে। বেসরকারি হাসপাতালে প্রতি ডোজ টিকার দাম পড়বে ২৫০ টাকা করে।

আরও পড়ুনঃ ফের বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় ১৬,৭৫২ জন।

আর  এই নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে বলেছে স্বাস্থ্য পরিষেবার সুবিধা আছে এমন সরকারি কেন্দ্রগুলিতেই শুধুমাত্র টিকাদান কেন্দ্র তৈরি করা যাবে। বেসরকারী স্বাস্থ্য পরিষেবাগুলিতে টিকা দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে কিনা তা নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।

এছাড়া কেন্দ্রী. সরকারের জারি করা নির্দেশিকা মেনে বেসিক কোল্ড চেইনের সরঞ্জামাদি, ভ্যাকসিনেটর এবং কর্মীদের নিজস্ব দল, এবং ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত সুবিধা আচে কি না, তাও যাচাই করতে হবে।

এবার থেকে বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে করোনা টিকা, উল্লেখ্য গতকাল পশ্চিমবঙ্গ সহ ৮ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব ,জানা যায় সেখানে  রাজ্যের বেসরকারি হাসপাতাল ৫ -৮ করার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্র ,প্রতিষেধকের প্রতি ডোজের দাম ধার্য্য করা হয়েছে ২৫০ টাকা ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত