নজরবন্দি ব্যুরোঃ ফের বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা, স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬, ৭৫২ জন। শনিবার এই সংখ্যা ছিল ১৬,৪৮৮। আক্রান্তের সংখ্যা বাড়লেও, সুস্থতা স্বস্তি দিচ্ছে।
আরও পড়ুনঃ ২১ দিনেই গদি বদল! এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরানো হল শামিমকে।


বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১১,৭১৮ জন। রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৭,০৫১ জনের মৃত্যু হয়েছে (১.৪২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১৩ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৭,৭৫,১৬৯ জন (৯৭.১০ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিত্সাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ৪,৯২১ বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ১,৬৪,৫১১ জন করোনা-রোগী চিকিত্সাধীন রয়েছেন (১.৪৮ শতাংশ)।
স্ট্রেনের দাপট বাড়তে থাকায় আগামী ৮ মার্চ পর্যন্ত মহারাষ্ট্রের অমরাবতীতে চলবে লকডাউন। আর এই পরিস্থিতিতে চিকিৎসকরা দিয়েছেন কিছু পরামর্শ সে গুলি সাধারন মানুষের মেনে চলতে হবে। তাঁদের পরামর্শ, মাস্ক আর হাত ধোয়া ভুললেই ফের বিপদ ঘনিয়ে আসবে। গরমে চশমা বা রোদচশমাকে সঙ্গী না করলে চোখ থেকেও বিপদ হতে পারে।
ফের বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা, বাসে-ট্রেনে যাতায়াতের সময়ে মাথা ঢেকে, ফেসশিল্ড পরতে বলছেন তাঁরা। না হলে কোভিডের ঢেউ আবার আছড়ে পড়তে দেরি নেই। মনে রাখতে হবে, প্রতিষেধক এখনও বড় জনগোষ্ঠীর কাছেই অধরা।









