২১ দিনেই গদি বদল! এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরানো হল শামিমকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার সবে ২৪ ঘণ্টা পেরোচ্ছে, তার মধ্যেই বড়সড় রদবদল ঘটে গেছে রাজ্য পুলিশের তালিকায়। কিছুদিন আগেই নবান্নের তরফে কলকাতা পুলিশের স্পেশাল পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের এডিজি (‌আইনশৃঙ্খলা)‌ পদে বদলি করে আনা হয় জাভেদ শামিমকে। ফের ২১ দিনেই গদি বদল! এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরানো হল শামিম’কে।

আরও পড়ুনঃ ‘অর্জুন’ দর্শনে চাঁদা দিয়েছেন, দেখা না মেলায় বিক্ষোভ bjp কর্মীদের।

আর শামিমের জায়গায় আনা হল দমকল বিভাগের বর্তমান ডিজি জগ মোহনকে। বামেদের নবান্ন অভিযানে সক্রিয় ভূমিকা নিয়েছিল রাজ্য পুলিশ। কলেজ স্ট্রিট থেকে মিছিল ধর্মতলার ডোরিনা ক্রসিং-র আসতেই বাধা দেয় পুলিস।এরপর বেধড়ক লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা হয়।ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল, ছোড়া হয় জলকামানও। এমনকী, নবান্ন অভিযানে যোগ দিতে গিয়ে প্রাণ হারান DYFI কর্মী মইদুল ইসলাম মিদ্যা। পুলিসের লাঠিচার্জে তিনি গুরুতর আহত হয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনার পর বামেরা বাংলায় মুখ্যমন্ত্রীর পুলিশের স্বেচ্ছাচারিতার ওপর প্রশ্ন তুলেছিলেন বড়ো মাপের।

শুধু বামেরা নয়, তৃণমূলের জামানায় পুলিশের অতি সক্রিয়তা নিয়ে সরব হয়েছেন রাজ্যের সকল বিরোধী দলই। গত লোকসভা ভোটেও পুলিশের ক্রিয়াকলাপ নিয়ে যথেস্ট অসন্তোষ প্রকাশ করেছিল সব দল। তার ওপর ১১ই ফেব্রিয়ারি বামেদের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ থেকে জলকামান, সব নিয়েই সরব হয়েছিলেন তাঁরা। সমালোচনা করেছিলেন খোদ রাজ্যপালও।

২১ এর নির্বাচনকে নিশ্ছিদ্র পাহারায় করাতে চায় নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণার আগেই দফায় দফায় রাজ্যে এসেছিলেন নির্বাচন কমিশনের সদস্যরা। ঘুরে দেখে গিয়েছেন সকল স্পর্শকাতর এলাকা। এবার রাজ্যে ভোট ঘোষণা হতেই কমিশনের তৎপরতা তুঙ্গে। পুলিস-প্রশাসনের শীর্ষস্তরে রদবদলে ঘটল। মাত্র ২১ দিনের মাথায় পদ থেকে সরিয়ে দেওয়া হল জাভেদ শামিমকে। তিনি গেলেন দমকল বিভাগে। দমকল দফতরের ডিজি পদে থাকলে ভোটের কাজকর্মে কোনওভাবেই যুক্ত থাকতে পারবেন না তিনি।

২১ দিনেই গদি বদল! এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরানো হল শামিম’কে। গত ৬ই ফেব্রুয়ারি শামিমকে এই পদে আনে রাজ্য সরকার। মাস ঘোরার আগেই ফের গদি বদল ঘটল তাঁর। প্রসঙ্গত আজ, শনিবার বিজেপির প্রতিনিধ দল স্বচ্ছ ভোটের দাবিতে যায় নির্বাচন কমিশনের অফিসে। এবং তার কিছু পরেই ঘটে শামিমের এই বদলি। এই ঘটনার প্রেক্ষিতে মন্তব্য করেছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। তাঁর কথায় ‘আমি আশ্চর্য। জাভেদ শামিম এবং জগমোহন দু’‌জনই রাজ্যের অন্যতম ভাল পুলিশ অফিসার। আজ বিজেপির প্রতিনিধিদল নির্বাচনী দফতরে গেল। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হল। আমার মনে হচ্ছে এতে রাজনীতির ছোঁয়া আছে। যদি কমিশন কোনও দলের নির্দেশে এই পদক্ষেপ করে থাকে, তাহলে মানুষ ভরসা হারাবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত