‘অর্জুন’ দর্শনে চাঁদা দিয়েছেন, দেখা না মেলায় বিক্ষোভ bjp কর্মীদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় আসন্ন ২১ র নির্বাচন। নবান্নকে পাখির চোখ করে গোটা রাজ্য জুড়ে সভা মিছিল করছেন সব দলের নেতা-নেত্রীরা। জনগনের কাছে তুলে ধরছেন, কেন সাধারণ মানুষ ভোট দেবেন তাঁর দলকে। বাংলায় তৃণমূল সরকারকে হটিয়ে নিজেদের ক্ষমতা কায়েমের লক্ষ্যে গোটা রাজ্য জুড়ে সভা করছে বিজেপি। রাজ্যের ২৯৪ টি বিধানসভা প্রদক্ষিন করেছে বিজেপির “পরিবর্তনের রথ”। এই অবস্থাতে রাজ্যে বিজেপির নামে উঠে আসছে একাধিক বিতর্ক। কোথাও উঠে আসছে এমনও তথ্য যে, মানুষ টাকা দিয়েছেন বড়ো নেতাকে দেখতে ! আর তাঁদের দেখা না মেলায় বিক্ষোভ bjp কর্মীদের।

আরও পড়ুনঃ কলাপাতায় দোস্তি থেকে পাঁচতারায় মস্তি! ছন্দ মিলিয়ে BJP’কে কটাক্ষ অভিষেকের।

একদিকে গতকালই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় নেতা রাজনাথ সিং। আগে থেকেই তাঁর সভার পরিকল্পনা এবং প্রস্তুতি ছিল, রাজ্য বিজেপির কাছে বার্তাও ছিল যাতে রাজনাথ সিং এর সভা হয় সাফল্য মন্ডিত। কিন্তু সুত্র বলছে অন্য কথা, কালকের রাজনাথের সভায় মেরেকেটেও হয়নি ৫০০ লোক। অপর দিকে আজকের মঙ্গল্কোট দেখাল আবার অন্য চিত্র।

আজ মঙ্গলকোটে সভা করার কথা ছিল অর্জুন সিং-এর। কিন্তু কোন কারণে সভায় উপস্থিত থাকতে পারেননি তিনি। সময় অতবাহিত হতেই বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় কর্মীরা। বিক্ষোভ শুরু হয় সাংসদ সুনীল মণ্ডলকে ঘিরে। উত্তপ্ত জনতা জানান, “অর্জুন সিংহ সভায় থাকবেন বলে টাকা তোলে নেতৃত্ব,” শুধু এবারই নয়, এই ঘটনা মঙ্গল্কোটে চলে আসছে ২০১৭ থেকে। প্রতিবার সাধারন কর্মীদের আবেগকে কাজে লাগিয়ে টাকা তোলে দল। বিক্ষুব্ধ জনগণ জানিয়েছেন, “বার বার বড় বড় নেতা আসবে বলে স্থানীয় নেতৃত্ব টাকা তুলেছে। কিন্তু কোনও নেতা আজ পর্যন্ত আসেন না।” শেষ শুধু এখানে ইনয়, তাঁদের বিস্ফোরক অভিযোগ, “৭ থেকে ৮ লাখ টাকা জনগণের কাছ থেকে তুলে আত্মসাৎ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।”

দেখা না মেলায় বিক্ষোভ bjp কর্মীদের। এবার সেই সেই টাকাই কৃষ্ণ ঘোষকে ফেরত দিতে হবে বলেও দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা।  সমগ্র ঘটনা সামাল দেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুনীল মন্ডল। তিনি বলেন অর্জুন সিং এর আগেই জানান উচিত ছিল, এবং ওপরমহলকে জানাবেন বলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত